আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

মধ্যবিত্তের ক্রয়সীমা ক্রমশ নিন্মগামী

মধ্যবিত্তের ক্রয়সীমা ক্রমশ নিন্মগামী

ছবি: এলএবাংলাটাইমস

আন্তর্জাতিক মুদ্রা তহিবলের (আইএমএফ) শর্তের কারণে ২০২৫ সালের পর সঞ্চয়পত্র থেকে ৩৭ হাজার কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না সরকার।

মূলত ঘাটতি বাজেট পূরণে অভ্যন্তরীণ ঋণের এক-চতুর্থাংশ নিতে হবে সঞ্চয়পত্র থেকে। পাশাপাশি গ্রাহকদের প্রদেয় মুনাফার ওপর আরও কর বৃদ্ধি এবং সুদ হার বাস্তবভিত্তিক করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সংকট মোকাবিলায় ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার বিপরীতে আইএমএফ এসব শর্ত জুড়ে দিয়েছে।

এদিকে সংস্থাটি শর্ত দেওয়ার আগেই সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ কম নেওয়া ও সুদ হার কমানোর পরিকল্পনা করে রেখেছে। মধ্যমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা কাঠামোতে ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে ২৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা কম। আর ২০২৪-২৫ অর্থবছরে ২৫ হাজার ২০০ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৪ হাজারর ৫০০ কোটি টাকা সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়।

সঞ্চয়পত্র নিয়ে আইএমএফ’র রূপরেখা: চলতি অর্থবছর দেশের বাজেট ঘাটতি মোট জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। আইএমএফ’র প্রাক্কলন অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে এ ঘাটতি কমে দাঁড়াবে ৩ দশমিক ৩ শতাংশ। এই ঘাটতি কমানোর পেছনে নিয়ামক হিসাবে ধরা হয়েছে কর খাতে আয় বৃদ্ধি। সংস্থাটি হিসাব কষে বলেছে, ২০২৩-২০২৬ পর্যন্ত এই তিন অর্থবছরে বাংলাদেশকে অতিরিক্ত কর রাজস্ব বাড়াতে হবে ৪ লাখ ৩৭ হাজার ৩০০ কোটি টাকা। এই কর আদায় হলে ঘাটতি বাজেট জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসবে। আর ঘাটতি কমে আসলে সঞ্চয়পত্র খাত থেকে ঋণ নেওয়ার অঙ্কও কমবে। ওই সময় ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণের এক-চতুর্থাংশ নিতে হবে সঞ্চয়পত্র থেকে। অবশিষ্ট ঋণ নিতে হবে ব্যাংকিং খাত থেকে।

সংস্থাটির হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের বাজেট ঘাটতি দাঁড়াবে (৩ দশমিক ৩ শতাংশ হারে) ২ লাখ ৩ হাজার ৯৯৩ কোটি টাকা। এ ঘাটতি পূরণে ৭৪ শতাংশ ঋণ নেওয়া হবে অভ্যন্তরীণ খাত (ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে। ফলে অভ্যন্তরীণ ঋণের অঙ্ক দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার ৯৫৫ কোটি টাকা। এর এক-চতুর্থাংশ অর্থাৎ ৩৭ হাজার ৭৩৮ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না সঞ্চয়পত্র থেকে।

যদিও চলতি অর্থবছরে সরকার ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ফলে শর্ত পূরণ করতে গিয়ে আগামী ৩ অর্থবছরে খুব বেশি বাড়বে না সঞ্চয়পত্র বিক্রি।
বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ। এরই মধ্যে ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার ছাড় করেছে সংস্থাটি।

এল এবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত