আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। বুধবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। সমকালকে তিনি জানান, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দেখা করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলর ডেরেক শোলের সঙ্গে। প্রায় ঘন্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতে। আলোচনায় ইউক্রেন যুদ্ধের ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় মার্কিনিদের পক্ষ থেকে। এছাড়া সামরিক চুক্তি, মানবাধিকার নিয়ে আলোচনা হয়।

এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যে যান ডেরেক শোলে। সেখান থেকে তাঁর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দেখা করবেন মার্কিন শীর্ষ এ কূটনৈতিক। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনের কথা আছে।মার্কিন এই কর্মকর্তার সফরে রোহিঙ্গা সংকটকে বেশি ওয়াশিংটনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করবেন তিনি। তবে রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তার বিষয়ে জোর দিলেও দ্বিপক্ষীয় যে কোনো বিষয়ে দুই দেশের আলোচনার সুযোগ রয়েছে এ সফরে।

সম্প্রতি ডোনাল্ড লুর সফরে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচনের মতো বিষয়গুলোতে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ফলে এত কম সময়ের মধ্যে একই বিষয়ে বৈঠক আশা করছে না ঢাকা। তারপরও সব বিষয়ে পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। সফরে রোহিঙ্গা সংকটের পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস), সামরিক চুক্তি জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও অ্যাকুইজিশন ক্রস সার্ভিস এগ্রিমেন্ট (এসিএসএ), ইউক্রেন সংকট, নিরাপত্তা, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত