আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দিনাজপুরের হিলি সীমান্তের কাছে ভারত অভ্যন্তরে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট ২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যায়।

আজ সন্ধ্যার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে আহত হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভারতের হিলির গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি ভারতে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, সীমান্তের ৩০০ গজ ভারত অভ্যন্তরে একজন হত্যার ঘটনার কথা শুনেছি। তবে সে বাংলাদেশি কি না ভারতীয় সেটি এখনও নিশ্চিত হতে পারিনি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত