আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ২ বছর পর শ্রদ্ধা জানাবেন শহীদ মিনারে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ২ বছর পর শ্রদ্ধা জানাবেন শহীদ মিনারে

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে সশরীরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে টানা দুই বছর তাঁদের সামরিক উপদেষ্টারা এ শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। শহীদ দিবস পালনের প্রস্তুতি ও নির্দেশনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল শ্রেণিকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

উপাচার্য বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও তিন বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বেদি উন্মুক্ত করে দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদনের রুট বর্ণনা করে উপাচার্য জানান, সর্বস্তরের জনসাধারণ পলাশী মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা দিয়ে চানখাঁরপুল হয়ে প্রস্থান করা যাবে। এদিক দিয়ে শহীদ মিনারের দিকে আসা যাবে না।
এদিকে, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, দিবসটিতে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। শহীদ মিনারে আগতদের আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। কোনো ব্যাগ কিংবা অন্য কোনো বস্তু নিয়ে আসা যাবে না। এ ছাড়া সোমবার বিকেল ৫টা থেকে পর দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের কিছু রাস্তা বন্ধ অথবা ডাইভারশন দিচ্ছে ডিএমপি। শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট, শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা চত্বর, জগন্নাথ হল, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার ও চানখাঁরপুল ক্রসিং নগরবাসীকে পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারে বলা হয়েছে।

বকশীবাজার-জগন্নাথ হল, চানখাঁরপুল-রোমানা চত্বর, টিএসসি-শিববাড়ী ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ (ভিআইপি), মোকাররম ভবন মাঠ (নিরাপত্তা বাহিনী) ও নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিংয়ে (সর্বসাধারণ) গাড়ি পার্ক করতে নির্দেশনা দিয়েছে ডিএমপি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত