আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব, অসন্তোষ প্রকাশ মস্কোর

বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব, অসন্তোষ প্রকাশ মস্কোর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামবাহী একটি জাহাজ বন্দরে ভিড়তে না দেওয়ায় মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজ ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তে দুই দেশের সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এসব কথা বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়। রুশ জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে জানায়, ঢাকার নেওয়া পদক্ষেপ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের অবস্থানের বিষয়টি তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে, এমন একটি জাহাজে বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম গত ডিসেম্বরে পাঠিয়েছিল রাশিয়া।ইউক্রেন সংকট শুরুর পর রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর আওতায় এই জাহাজটিও আছে। সেটি এখনও বঙ্গোপসাগরে ভেসে বেড়াচ্ছে। জাহাজের অবস্থান শনাক্ত-সংক্রান্ত গ্লোবাল শিপ ট্র্যাকিং ইন্টেলিজেন্স মেরিন ট্রাফিক ওয়েবসাইট থেকে মঙ্গলবার রাতে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে ভিড়তে না পেরে ভারতের বন্দরের দিকে গিয়েছিল সেটি। বর্তমানে জাহাজটি বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে নোঙর অবস্থায় রয়েছে। জাহাজটি কোথায় যাবে, তা এখনও স্পষ্ট নয়।

গ্লোবাল শিপ ট্র্যাকিং ওয়েবসাইটের ১৫ জানুয়ারির তথ্য অনুযায়ী, জাহাজটি বঙ্গোপসাগরে ভারতের অংশে মাঝসমুদ্রে নোঙর অবস্থায় ছিল। রুট পরিবর্তন করে চীনের সায়েনথো বন্দরে গন্তব্য সুনির্দিষ্ট করেছিল। গত ৩১ জানুয়ারি চীনের বন্দরটিতে সেটি পৌঁছানোর কথা ছিল। নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, 'রাশিয়া আসলে কী করছে, কোনো কিছুই পরিস্কার নয়। দেখে মনে হচ্ছে, যে কোনোভাবেই সরঞ্জাম খালাস করে তারা এ এলাকা ছাড়তে চায়। ঢাকার রুশ দূতাবাস স্পষ্ট কোনো কথা বলছে না। আমরাও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করছি না। ঢাকা অবস্থান পরিস্কার করেছে।

পরাশক্তির লড়াইয়ের মাঝে দাঁড়িয়ে বলি হবে না বাংলাদেশ। নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ থেকে বাংলাদেশে পণ্য খালাস করতে দেওয়া হবে না।' জাহাজটি গত ডিসেম্বরে আসার পর কখনোই বঙ্গোপসাগর ছাড়েনি জানিয়ে তিনি বলেন, 'রাশিয়ার এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। তাদের এত জাহাজ থাকতে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজে কেন পণ্য পাঠাতে হলো? এখন এ জাহাজের সামগ্রী খালাস করতে দেওয়া হচ্ছে না দেখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থের কিস্তি চাইছে রাশিয়া। অর্থ পরিশোধ করা হবে, তবে পরিশোধ করতে নিরাপদ মাধ্যম চায় ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকে লেনদেন করা হবে না।'

উরসা মেজর নামের রাশিয়ার পতাকাবাহী জাহাজের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানায়, ওই জাহাজটি আসলে উরসা মেজর নয়। এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা 'স্পার্টা ৩ এ' জাহাজ। রং ও নাম বদল করার পর জাহাজটি রূপপুরের পণ্য নিয়ে বাংলাদেশে আসছে। যাচাই করে বাংলাদেশ বিষয়টি নিশ্চিত হয়ে জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে দেয়।

এ ছাড়া নিষেধাজ্ঞায় থাকা মোট ৬৯ জাহাজের তালিকা বাংলাদেশকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই রুশ জাহাজের পণ্য খালাস নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক প্রকার সতর্ক করা হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে জাহাজের পণ্য খালাস করতে না দিলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ঢাকাকে ডিসেম্বরে জানিয়েছিল রুশ দূতাবাস।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত