আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নারায়ণগঞ্জের সাত খুনের আসামী নূর হোসেনকে বাংলাদেশে হস্তান্তর

নারায়ণগঞ্জের সাত খুনের আসামী নূর হোসেনকে বাংলাদেশে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে
আটক থাকা নারায়ণগঞ্জের আলোচিত
৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর
হোসেনকে হস্তান্তর করা
হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার
দিকে বেনাপোল বাংলাদেশের
কর্তৃপক্ষের কাছে হস্তান্তর
করেছে ভারতীয় সীমান্তরক্ষী
বাহিনী (বিএসএফ)।
এর আগে, নূর হোসেনকে
বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে
হস্তান্তরের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা
৬টার দিকে পশ্চিমবঙ্গের দমদম
কারাগার থেকে তাকে নিয়ে পুলিশ
পেট্রাপোল বন্দরের দিকে রওনা
হয় বলে জানিয়েছিলেন জেল সুপার
নবীন সাহা।
বুধবার ভারতের মোস্ট ওয়ান্টেড
উলফা নেতা অনুপ চেটিয়াকে যে
প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে ঠিক
একই প্রক্রিয়া অনুসরণ করেই নূর
হোসেনকে বাংলাদেশের কাছে
তুলে দেয়া হয়েছে বলে জানা
গেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের
ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর
নজরুল ইসলাম, আইনজীবী চন্দন
সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়।
তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে
তাদের লাশ পাওয়া যায়।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সে
সময় অভিযোগ করেন, র্যাবকে ৬
কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের
আওয়ামী লীগ নেতা নূর হোসেন
ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে
র্যাবের অভ্যন্তরীণ তদন্তেও তার
সত্যতা পাওয়া যায়।
হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮
এপ্রিল নূর হোসেন এবং র্যাবের
সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের
বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে
অভিযোগপত্র দেয় পুলিশ। প্রথমে
নিজের সংশ্লিষ্টতা অস্বীকার
করলেও এক পর্যায়ে নিরুদ্দেশ হন
সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের
নেতা নূর হোসেন।
এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার
দমদম বিমানবন্দরের কাছে কৈখালি
এলাকার একটি বাড়ি থেকে দুই
সহযোগীসহ তাকে গ্রেফতার
করে পশ্চিমবঙ্গ পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত