আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নারায়ঙ্গঞ্জে নূর হোসেন, নেয়া হতে পারে আদালতপাড়ায়

নারায়ঙ্গঞ্জে নূর হোসেন, নেয়া হতে পারে আদালতপাড়ায়

আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি
নূর হোসেনকে শুক্রবার সকালে
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আনা
হয়েছে। দুপুরের আগে তাকে
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা
হতে পারে। এ কারণে সকাল
থেকেই আদালতপাড়ায় আসতে শুরু
করেছেন হত্যাকাণ্ডের শিকার
সাতজনের স্বজনরা। এ সময় তারা
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
করেন।
নূর হোসেনকে ফিরিয়ে এনে
বিচারের মুখোমুখি করায় নিহতদের
একাধিক স্বজন মিডিয়ার কাছে তাদের
সন্তুষ্টি প্রকাশ করেন। তারা
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।
একইসঙ্গে বিচারে প্রকৃত খুনি,
তাদের সহযোগি ও
পরিকল্পনাকারীদের খুঁজে বের
করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বৃহস্পতিবার রাতে নূর হোসেনকে
দেশে ফিরিয়ে আনার প্রতিক্রিয়ায়
নিহত নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের প্যানেল মেয়র ও
কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী
সেলিনা ইসলাম বিউটি বলেন, তারা
এখনও নিজেদের নিরাপদ ভাবতে
পারছেন না। নূর হোসেনকে
দেশে ফেরত আনার পর তাকে
জিজ্ঞাসাবাদ করা হোক। এই
হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা কারা
জড়িত, পরিকল্পনাকারী কারা তা বের
করা হোক।
একই দাবি জানিয়ে নিহত মনিরুজ্জামান
স্বপনের ভাই মিজানুর রহমান রিপন
বলেন, নূর হোসেন সাতটি
পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এ
নির্মম হত্যাকাণ্ডের বিচারে
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
আর যেন কোন নূর হোসেনের
জন্ম না হয় সে জন্যও সরকারের
কাছে সাত হত্যাকাণ্ডের সর্বোচ্চ
সাজা দাবি করেন।
এর আগে শুক্রবার সকালে ঢাকার
উত্তরার র্যাব-১ কার্যালয় থেকে নূর
হোসেনকে নারায়ণগঞ্জের পুলিশ
লাইন্সে আনা হয়।
এর আগে বৃহস্পতিবার ভারত থেকে
হস্তান্তরের পর, বেনাপোল
সীমান্ত থেকে কঠোর নিরাপত্তায়
নূর হোসেনকে সকাল ৬টা ৫০
মিনিটে ঢাকার উত্তরার র্যাব-১
কার্যালয়ে আনা হয়। তার স্বাস্থ্য
পরীক্ষা ও হস্তান্তরের সকল
প্রক্রিয়া শেষ করে নারায়ণগঞ্জ
পুলিশ ও মামলার তদন্তকারী
কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা
হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে
বেনাপোল চেকপোস্টের
জিরো পয়েন্ট দিয়ে ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)
সদস্যরা নূর হোসেনকে বর্ডার
গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের
কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন

পাঠকের মতামত