আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১৫ বছরেও শেষ হয়নি ডাঃ হুমায়ুন আজাদ হত্যার রায়

১৫ বছরেও শেষ হয়নি ডাঃ হুমায়ুন আজাদ হত্যার রায়

ঢাকায় বাংলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে জঙ্গি হামলায় আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক হুমায়ুন আজাদ। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় করা দুটি মামলায় দীর্ঘ অপেক্ষার পর গত বছরের ১৩ এপ্রিল চার আসামির মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। তাদের মধ্যে দুই আসামি কারাগারে থাকলেও দু'জন এখনও পলাতক। আইনি মারপ্যাঁচ এড়িয়ে কবে রায় কার্যকর হবে- সেদিকে তাকিয়ে হুমায়ুন আজাদের পরিবার।

এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন হুমায়ুন আজাদের মেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উপপরিচালক মৌলি আজাদ। তিনি বলেন, 'আমরা রায় পেয়েছি। কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক। দু'জন কারাগারে থাকলেও তারা রায়ের বিরুদ্ধে আপিল করেছে। কবে এ আপিল শুনানি হবে; কবে রায় কার্যকর হবে- তা অনিশ্চিত।'

তিনি হুমায়ুন আজাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিল দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ প্রত্যাশা করেন। মৌলি আজাদ বলেন, তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল অধ্যাপক এবং লেখক ছিলেন। তাঁকে জঙ্গিরা যেখানে হামলা করেছিল, সেই সড়কটির নাম যেন তাঁর বাবার নামে করা হয়। এ জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

গত ১৩ এপ্রিল বহুল আলোচিত এ হত্যা মামলার রায় দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন। রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলো- কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'য়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শূরা সদস্য মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন এবং আনোয়ারুল আলম ওরফে ভাগনে শহীদ। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অপর দু'জন- নুর মোহাম্মদ শামীম ওরফে জেএম মবিন ওরফে সাবু এবং সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, দুই আসামি এখনও পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্নিষ্টরা।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ঢাকার আদালত থেকে রায়সহ মামলার নথি আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য (ডেথ রেফারেন্স) বিধি অনুযায়ী হাইকোর্টে পাঠানো হয়েছে। মামলার পেপারবুক তৈরি হলে ক্রমানুসারে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে। ঢাকার আদালতের রায়টি ২০২২ সালের। হাইকোর্টে বর্তমানে ২০১৭ সালের ডেথ রেফারেন্সের শুনানি চলছে।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে পরমাণু শক্তি কমিশনের সামনে বাংলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে হামলার শিকার হন অধ্যাপক হুমায়ুন আজাদ। লেখনীর কারণে আগে থেকেই তিনি সাম্প্রদায়িক অপশক্তির হুমকি পেয়ে আসছিলেন। তাঁকে চাপাতি ও কুড়াল দিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার মামলা করেন। হুমায়ুন আজাদ ২২ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা নেন। সবশেষ জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ আগস্ট মারা যান। পরে হত্যাচেষ্টা মামলাটি আদালতের নির্দেশে হত্যা মামলায় রূপান্তর হয়। একই ঘটনায় বিস্ম্ফোরক দ্রব্য আইনেও করা হয় পৃথক মামলা।

২০১২ সালের ৩০ এপ্রিল পাঁচজনকে অভিযুক্ত করে হত্যা এবং বিস্ম্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। আসামিদের মধ্যে সালাউদ্দিন ও হাফিজ মাহমুদ গ্রেপ্তার হলেও ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা। সালেহীন পালিয়ে যেতে পারলেও হাফিজ মাহমুদ পুলিশের হাতে আটক হওয়ার পর বন্দুকযুদ্ধে নিহত হয়। আলোচিত এই মামলায় প্রথমে হুমায়ুন আজাদের বিরুদ্ধে ওয়াজ করা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আসামি করা হয়। পরে তাঁর নাম বাদ দেওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত