আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানালো

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানালো

সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ
মুজাহিদের বিচার প্রক্রিয়া নিয়ে
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি
ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রসঙ্গে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের
প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি। এক
বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
বলেছে, দুই বিরোধী নেতা যাদের
ত্রুটিযুক্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে
দেয়া মৃত্যুদ- আসন্ন- সে বিষয়ে সংস্থার
সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তির
প্রতিক্রিয়ায় বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য-
বাংলাদেশের উদ্বেগজনক মানবাধিকার
লঙ্ঘনের ঘটনাসমূহের সমালোচনার
বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করার
মরিয়া প্রচেষ্টার প্রতিফলন মাত্র।
প্রধানমন্ত্রী কর্তৃক সংগঠনের বিরুদ্ধে
আরোপিত অভিযোগ যা বাংলাদেশী
মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে, যা
ডাহা মিথ্যা এবং যা সরকারের
মানবাধিকার রেকর্ডকে কোন রকম
খুঁটিয়ে পরীক্ষা করার প্রতি ক্রমবর্ধমান
অসহিষ্ণুতার অংশ হিসাবেই এই
বিষয়টিকে দেখতে হবে। অ্যামনেস্টি
ইন্টারন্যাশনাল একটি স্বাধীন সংগঠন যা
কোন মানুষের পরিচিতি এবং তাদের
রাজনৈতিক সংশ্লি-ষ্টতা নির্বিশেষে,
ন্যায়বিচারের জন্য এবং মানবাধিকার
লঙ্ঘনের শিকার মানুষদের জন্য এবং
অপরাধীদের জবাবদিহিতার জন্য
বিশ্বব্যাপী প্রচারাভিযান চালায়।
ধারাবাহিকভাবে আওয়ামী লীগ এবং
বিএনপি সরকারের সময় এবং সমানভাবে
জাতীয় পার্টির সরকার এবং
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে,
মানবাধিকার লঙ্ঘনের শিকার
মানুষেদের অধিকার রক্ষা করার যখন
প্রয়োজন হয়েছে, রাজনৈতিক
সংশ্লি¬ষ্টতা নির্বিশেষে সংগঠনটি
তখন তা করেছে। অ্যামনেস্টি
ইন্টারন্যাশনাল যে কোন পরিস্থিতির
অধীনে সব ক্ষেত্রেই নিঃশর্তভাবে
মৃত্যুদ-ের বিরোধিতা করে। মৃত্যুদ-
বিলোপের জন্য ডাক দেয়ার মানে এই নয়
যে অপরাধের শাস্তি হবে না।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের
অবশ্যই ন্যায্য বিচারের মধ্যে দিয়ে
বিচারের আওতায় আনতে হবে এবং তা
মৃত্যুদ-ের আশ্রয় ছাড়াই তা করতে হবে।
প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সালাউদ্দিন কাদের চৌধুরী এবং
জামায়াতের সেক্রেটারি জেনারেল
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের
বিচার প্রক্রিয়া নিয়ে অ্যামনেস্টি
ইন্টারন্যাশনালের একটি বিবৃতি সম্প্রতি
বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি
করেছে। বাংলাদেশ সরকার
আনুষ্ঠানিকভাবে ওই বিবৃতির প্রতিবাদ
জানিয়ে, সংস্থাটিকে ক্ষমা চাইতে
বলেছে। গত রোববার ঢাকায় এক সংবাদ
সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ
নিয়ে কথা বলেন। তিনি বলেন,
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি
দিয়েছে তা অত্যন্ত গর্হিত কাজ। টাকার
বিনিময়ে অ্যামনেস্টি এমন বিবৃতি দিতে
পারে বলেও ইংগিত করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত