আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৪ মার্চ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪ মার্চ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশের বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের জন্য দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ মার্চ ঢাকা থেকে কাতারের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।

তিনি বলেন, ‘কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওই সম্মেলনে যোগদান করতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।’

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এটি স্বল্পোন্নত সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান মহাপরিচালক সেহেলি সাবরিন।

বাংলাদেশ ২০২১ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় বলে তিনি জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতি ১০ বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে জাতিসংঘ সম্মেলন হয়। এর আগের সম্মেলন হয়েছিল ২০১১ সালে।

এই সম্মেলনে ২০২২-৩১ পর্যন্ত একটি প্ল্যান অব অ্যাকশন গ্রহণ করা হবে এবং আগামী ১০ বছর পর আবারও এই সম্মেলন হবে বলে ফরিদা ইয়াসমিন জানান।তিনি আরও জানান, আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। মসৃণ ও টেকসই উত্তরণের জন্য কোভিডসহ অন্য যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সে বিষয়ে আমাদের বক্তব্যে উল্লেখ থাকবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত