আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সংকট মোকাবেলায় আসুন ঐক্যবদ্ধ হই : নোমান

সংকট মোকাবেলায় আসুন ঐক্যবদ্ধ হই : নোমান

দেশের সংকট মোকাবেলায় বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া যে জাতীয় সংলাপের কথা
বলেছেন তার ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ
হতে বললেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ
আল নোমান। জাতীয় প্রেসক্লাবে রোববার
এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে আইনের শাসন ও জাতীয় সংকট
দেখা দিয়েছে। দেশের মানুষ সংবিধান অনুযায়ী
তাদের ক্ষমতা ও অধিকার ভোগ করতে পারছেন
না। এ অবস্থা থেকে মুক্তির জন্য একটি অবাধ ও
সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলেও তিনি মন্তব্য
করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র
রায়, সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো.
সালাহ উদ্দীনসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে
এ প্রতিবাদ সভার আয়োজন করে ধামরাই থানা সাবেক
ছাত্রদল নেতৃবৃন্দ।
আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের
নেতাদের বিরুদ্ধে ময়লার গাড়ি থেকে শুরু করে
চুরি-ডাকাতিসহ এমন কোনো বিষয় বাদ নেই, যে সব
ঘটনা নিয়ে মামলা দেয়া হচ্ছে না। আগে
রাজনীতিকদের সম্মানের সঙ্গে গ্রেফতার ও
জামিন দেয়া হতো। আর আজ এই সরকারের কাছে
রাজনীতিবিদদের কোনো সম্মান নেই।
নোমান বলেন, বিএনপির এক একজন নেতার
বিরুদ্ধে ডজনে ডজনে মামলা দায়েরের মাধ্যমে
এই সরকার নতুন ইতিহাস রচনা করেছে।
তিনি বলেন, নেতাকর্মীদের শুধু কারাগারেই
আবদ্ধ করে সরকার শান্তি পাচ্ছে না, গুম-খুন
করছে। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে
মামলা ও গ্রেফতার করা হচ্ছে। এক মামলা থেকে
বের হওয়ার পর কারাগারেই আবার আরেক মামলা
দেয়া হচ্ছে। বিএনপি-জামায়াতের কর্মীদের
দুষ্কৃতিকারী বলে সরকার যাদের গ্রেফতার
করছে, তারা তো রাজনৈতিক কর্মী।
তিনি বলেন, এই সরকার ফলাও করে বলতে চাচ্ছে,
তারা উন্নয়ন করছে। কিন্তু একটু বৃষ্টি হলেই ঢাকার
রাস্তাঘাট তলিয়ে যায়। সিটি কর্পোরেশনের দুই
মেয়র জলাবদ্ধতা সমস্যার সমাধান করার কথা
বলেছিলেন। কিন্তু এই পর্যন্ত দুই মেয়র
কোনো উন্নয়নমূলক কাজ করেননি। ৮ মাসে
বার্ষিক উন্নয়ন পোগ্রামের মাত্র ৪ শতাংশ খরচ
করেছে, এতেই বলছে সরকার উন্নয়ন করছে।
সরকার জনগণকে বেকুব বানানোর অপচেষ্টা
করছে।
এ সময় কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীদের
মুক্তির দাবি জানান আব্দুল্লাহ আল নোমান।

শেয়ার করুন

পাঠকের মতামত