আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

ময়মনসিংহের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

ময়মনসিংহের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ৩টায় তিনি মঞ্চে ওঠেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় জনসভার কার্যক্রম। শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপরে গারোদের ভাষায় গান ও নাচ পরিবেশন করা হয়। এরপর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা জনসভায় বক্তব্য দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ গিয়েছিলেন। পাঁচ বছর পর আবার আজ তিনি ময়মনসিংহে গেছেন। তাঁর এ আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ময়মনসিংহ নগর। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

এদিকে আজ সকাল থেকেই প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। জনসভায় মানুষের আসার সুবিধার্থে ময়মনসিংহ থেকে জামালপুর, নেত্রকোনা জেলা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় আজ চলছে আটটি বিশেষ ট্রেন। সফরে ময়মনসিংহের ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত