আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আ.লীগ সরকারের অধীন নির্বাচনে যাবে না, ইইউকে জানাল বিএনপি

আ.লীগ সরকারের অধীন নির্বাচনে যাবে না, ইইউকে জানাল বিএনপি

বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীন বিএনপি নির্বাচনে যাবে না। আজ রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এসব কথা সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। আজ সকালে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কাছে এসব কথা জানান।

আজকের বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ছাড়াও ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গুলশানে এবিসি হাউসে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টা এ বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চালর্স হোয়াইটলির নেতৃত্বে ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান কি আপনারা ইউরোপীয় ইউনিয়নকে পরিষ্কার করেছেন কি না, প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘অবশ্যই এই সরকারের অধীন বিএনপি নির্বাচনে যাবে না—সেটা আমরা খোলাখুলিভাবে বলেছি। বিশ্বের যারা বাংলাদেশের ওপর নিবিড়ভাবে কাজ করছে, পর্যবেক্ষণ করছে, সবার আছে এটা পরিষ্কার করা হয়েছে যে বর্তমান দখলদার, অনির্বাচিত সরকারের অধীন বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচিত করতে পারবে না। এই বিষয় প্রতিনিয়ত যেভাবে বলা হচ্ছে, তাদের কাছে জানা আছে।’ আমীর খসরু বলেন, ‘এটার কারণগুলো সবার কাছেই জানা আছে। এমন যে না যে একটা কথা বলা হয়েছে। এই কথার পেছনে যে কারণগুলো আছে, সেই কারণগুলো এখন আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে।’

বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কী মনে করে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘তারা কী মনে করে, সেটা তারাই বলতে পারবে। আমি তো বলতে পারব না। আপনারা তো সব কিছু জানেন যে দেশের মানুষ যেভাবে পর্যবেক্ষণ করছে, দেশের বর্তমান অবস্থা ও নির্বাচন, সারা বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ আছে, সবাই নিবিড়ভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। তার অংশ হিসেবে তারা (ইউরোপীয় ইউনিয়ন) দেখছে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা কী? মানবাধিকার, আইনের শাসন, মানবাধিকার, বাক্‌স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেমন। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কা কাজ করছে দেশের ভেতরে, দেশের বাইরে, সেটার ওপর তো তাদের স্বাভাবিকভাবে একটা দৃষ্টি তো আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে এ আলোচনা।’

নির্বাচনী ব্যবস্থা নিয়ে কী আলাপ হয়েছে, জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেটাই তো। বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এখানে যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপটেই তো আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই তো এসব আলোচনা চলছে। বিএনপি নেতা আমীর খসরু আরও বলেন, আগামী নির্বাচনে যদি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে বাংলাদেশ যে সংকটের দিকে যাবে—এই শঙ্কা তো দেশের ভেতরে যেভাবে কাজ করছে, দেশের বাইরেও কাজ করছে। এই শঙ্কা থেকে তারা (ইউরোপীয় ইউনিয়ন) জানতে চাচ্ছে যে কীভাবে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে, কীভাবে এটাকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত