আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শিক্ষা সফরের বাসে আগুন, প্রাণে রক্ষা পেল ৭২ শিক্ষার্থী

শিক্ষা সফরের বাসে আগুন, প্রাণে রক্ষা পেল ৭২ শিক্ষার্থী

ছবি: এলএবাংলাটাইমস

মানিকগঞ্জে সরকারি মহাদেবপুর ডিগ্রি কলেজের শিক্ষা সফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা সেলফি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা গাড়ি থেকে দ্রুত নেমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শিবালয় উপজেলার সরকারি মহাবেদপুর ডিগ্রি কলেজের হিসববিজ্ঞান বিভাগ থেকে কুষ্টিয়া রবিঠাকুরের কুঠিবাড়ি, লালনশাহ সেতুসহ কয়েকটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড পৌর মার্কেটের সামনে গাড়িটি অবস্থান করছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী, বাসের ড্রাইভার ও সাউন্ডের দুই ব্যক্তি গাড়িতে ছিল। বাসটির পেছনের অংশে রাখা জেনারেটর ও সাউন্ড বক্স ছিল। হঠাৎ জেনারেটরের পাশ থেকে দাউ দাউ করে আগুল জ্বলে উঠে। পরে শিক্ষার্থীরা দ্রুত গাড়ি থেকে নেমে যায়। সাউন্ডের দুই ব্যক্তি আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু চেষ্টা করেও কোনো কাজ হয় না। আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ওই বাসে করে শিবালয়ের সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। সকাল ৯টার দিকে পৌর মার্কেটের সামনে থেকে বাসটি ছেড়ে যাওয়ার কথা। এ কারণে সকাল ৭টা থেকে পৌর মার্কেটের সামনে বাসটি পার্কিং করে রাখা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। তবে এটি নাশকতা কিনা সে বিষয়টি নিশ্চিত হতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত