আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পৌর নির্বাচন ১৫ দিন পেছানোর শর্ত বিএনপির

পৌর নির্বাচন ১৫ দিন পেছানোর শর্ত বিএনপির


শর্তসাপেক্ষে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার
ঘোষণা দিয়েছে বিএনপি। শর্ত হচ্ছে ১৫ দিন
পিছিয়ে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা। এ ছাড়া
গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তি
এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ‘লেভেল
প্লেয়িং ফিল্ড’ তৈরি করা।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে
বক্তব্য দেন দলের মুখপাত্রের দায়িত্বে থাকা
আসাদুজ্জামান রিপন। সেখানে নির্বাচন কমিশনের
বিবেচনার জন্য দলে পক্ষ থেকে কিছু
পর্যবেক্ষণ​​ও তুলে ধরা হয়।
বিএনপি নেতা আসাদুজ্জামান নির্বাচনের সময়সীমা ৩০
ডিসেম্বর থেকে আরও ১৫ দিন পেছানোর শর্ত
দেন। সেই সঙ্গে পুনঃতফসিল ঘোষণার দাবি জানান।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ২০১৬ সালের ২
জানুয়ারি থেকে নতুন ৫০ লাখ তরুণ ভোটার
তালিকাভুক্ত হবেন। তার তিন দিন আগে অর্থাৎ ৩০
ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় নতুন
ভোটাররা ভোট দিতে পারবেন না। এ ছাড়া
নির্বাচনের তফসিল ঘোষণা থেকে মনোনয়ন
দেওয়া পর্যন্ত ১০ দিন সময় দেওয়া হয়েছে। এই
সময়কে অপ্রতুল মনে করে বিএনপি। যৌক্তিক
কারণে এ সময় বাড়ানো প্রয়োজন।
সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য
কোনো ভুঁইফোড় সংগঠনকে কার্ড না দেওয়ার
দাবি জানানো হয়। আসাদুজ্জামান অভিযোগ করে
বলেন, বর্তমানে এক জায়গা থেকে
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান
রয়েছে। এতে করে বিএনপির নেতা-কর্মীদের
সরকারদলীয় ক্যাডাররা হুমকি দিচ্ছেন। অনেক
জায়গায় পাহারা বসানো হয়েছে। তাই একাধিক জায়গা
থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান
রাখার কথা বলেছে দলটি।
জনমত গঠন ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সামাজিক
যোগাযোগের মাধ্যম খুলে দেওয়ারও দাবি
জানিয়েছে বিএনপি।
নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা নিয়ে জনমনে
নানা প্রশ্ন আছে বলে মন্তব্য করেছে বিএনপি।
দলের পক্ষ থেকে আসাদুজ্জামান আরও বলেন,
কমিশনের জনবল থাকা সত্ত্বেও প্রশাসন ক্যাডারের
কর্মকর্তা থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া
হচ্ছে। এ নিয়ে প্রশ্ন আছে। পৌর এলাকায় সরকার
দলীয় সাংসদ ও নেতাদের অনুরোধে ইউএনও ও
ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়োগ দেওয়া হয়।
এসব এলাকায় ওসি ও ইউএনওদের রদবদল করতে
হবে।
বিএনপি মনে করে সরকার জনগণকে কতটা
তোয়াক্কা করে এই নির্বাচনে তার পরীক্ষা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান
আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান,
চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হালিম,
কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত
ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত