আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

জাতিসংঘ মিশনে ফোর্স কমান্ডার বাংলাদেশের ফখরুল আহসান

জাতিসংঘ মিশনে ফোর্স কমান্ডার বাংলাদেশের ফখরুল আহসান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনারসোতে (পশ্চিম সাহারা) ফোর্স কমান্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসান। তাকে ইউনাইটেড নেশনস মিশন ফর দ্য রেফারেন্স ইন ওয়েস্টার্ন সাহারায় (মিনারসো) ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি পাকিস্তানের মেজর জেনারেল জিয়া উর রেহমানের স্থলাভিষিক্ত হবেন।

শনিবার (১৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, মেজর জেনারেল মো. ফখরুল আহসান জাতিসংঘ মিশনে সোমালিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্রে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করেন। মেজর জেনারেল মো. ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন।

মেজর জেনারেল মো. ফখরুল আহসান সেনাবাহিনীতে পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন। এছাড়াও সেনাবাহিনীর স্বনামধন্য প্রশিক্ষণপ্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি‘স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস’র কৌশল শাখার প্রশিক্ষক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন ও টার্ম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্টাফ অফিসার হিসেবে তিনি একটি পদাতিক ডিভিশনের জিএসও-১ (অপস্) এবং সেনাসদর, সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সফলতার সঙ্গে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন। বাংলা ও ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি ভাষায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কথা বলতে ও লিখতে পারদর্শী। ফখরুল আহসান ও তার সহধর্মিণী রাশিদা আহসান এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক-জননী।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত