আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে যুক্তরাষ্ট্র

যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে যুক্তরাষ্ট্র


একাত্তরের মানবতাবিরোধী অপরাধী সাকা চৌধুরী
এবেং মুজাহিদের ফাঁসির পরিপ্রেক্ষিতে মার্কিন
পররাষ্ট্র দফতর ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে
(বাংলাদেশ সময় শুক্রবার সকাল) জানিয়েছে
বলেছে, ‘এ নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত
রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা
যুদ্ধের সময়ে যারা নৃশংসতা-বর্বরতা চালিয়েছে
তাদের বিচারের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং
বাংলাদেশে চলমান বিচারের প্রতিও সমর্থন
রয়েছে।’ ‘তবে আমরা আইসিটির বিচার প্রক্রিয়া
স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে আনার আহ্বান জানিয়েছি
এবং ইতিমধ্যেই এক্ষেত্রে অনেক অগ্রগতি সাধিত
হয়েছে দেখতে পাচ্ছি। বিচার প্রক্রিয়ায় আরো
উন্নতি ঘটলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে
এর গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্নের অবতারণা
হচ্ছে তা মিটে যাবে। একই সঙ্গে নাগরিক ও
রাজনৈতিক অধিকার সুরক্ষার জন্যে যে আন্তর্জাতিক
সনদ রয়েছে তাও পূরণ করা সম্ভব হবে।
একাত্তরের ঘাতক, চট্টগ্রামের ত্রাস সাকা চৌধুরীর
মৃত্যুদণ্ড স্থগিত তথা বিলম্বিত করার আহ্বান জানিয়ে
গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী
সিনেটর (রিপাবলিকান-অ্যারিজোনা) জন ম্যাককেইন
এবং সিনেটর (ডেমক্র্যাট-রোড আইল্যান্ড) জ্যাক
রিড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে একটি
চিঠি দিয়েছিলেন। সিনেট আর্মস সার্ভিস কমিটির
প্যাডে দেয়া এই চিঠিতে এ কমিটির চেয়ারম্যান জন
ম্যাককেইন এবং র্যাঙ্কিং মেম্বার জ্যাক রিড
স্পষ্টভাবে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের
আহ্বানও জানিয়েছিলেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আদৌ কোন পদক্ষেপ
গ্রহণ করেছিলেন কিনা তা জানার চেষ্টা করলে
উপরোক্ত তথ্যগুলো জানা যায়।
এরপরও সাকা চৌধুরী এবং মুজাহিদের ফাঁসি বন্ধে যারা
তদবির চালিয়েছেন, এখনও চেষ্টা করছেন
একাত্তরের অপর ঘাতকদের বিচার ব্যাহত করার
জন্যে। নির্ভরযোগ্য একাধিক সূত্র এ সংবাদদাতাকে
তা নিশ্চিত করলে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে
পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মুখপাত্রের কাছে ই-
মেইলে দুই সিনেটরের চিঠির পরবর্তী অধ্যায়
সম্পর্কে জানতে চাওয়া হয়। থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটি
সত্ত্বেও সন্ধ্যায় মন্ত্রণালয়ের একজন মুখপাত্র
লিখিত জবাবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি
তাদের দ্ব্যর্থহীন সমর্থনের পুনর্ব্যক্ত
করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত