আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, মৃতের সংখ্যা বেড়ে ১৯

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, মৃতের সংখ্যা বেড়ে ১৯

ছবি: এলএবাংলাটাইমস

মাদারীপুরের শিবচরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রোববার (১৯ মার্চ) সকালে শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে মাদারীপুর রিজিওনের ডিআইজি সালমা বেগম জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বাসটির ওভার স্পিডের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত গতির কারণে প্রথমে বাসটির ডান পাশের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে এক্সপ্রেসওয়ের ১০০ মিটার উঁচু থেকে উড়ে এসে নিচের সার্ভিস লেনের ব্রিজে সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে এখন পর্যন্ত নারীসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদিকে, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় হাইওয়ে পুলিশ তদন্ত করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক। তিনি বলেন, রোববার (১৯ মার্চ) সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, রোববার (১৯ মার্চ) সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে বেশ কয়েকজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত