আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

মাদক নিয়ন্ত্রণে পরিবারকে সবার আগে সোচ্চার হতে হবে: প্রধানমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে পরিবারকে সবার আগে সোচ্চার হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অর্থনৈতিকভাবে যেমন সাবলম্বী হচ্ছি, ঠিক তেমনিভাবে সমাজ ও রাষ্ট্রে মাদকের বিরুপ প্রভাব পাল্লা দিয়ে বাড়ছে। এতে জড়িয়ে পড়ছেন অনেকে। মাদকের প্রভাব ধনিকশ্রেণি থেকে নিম্নশ্রেণি পর্যন্ত বিস্তৃত হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে পরিবারকে সবার আগে সোচ্চার হতে হবে।

রোববার রাজধানীর কুর্মিটোলায় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, একটা পরিবারে কেউ মাদকাসক্ত থাকলে ওই পরিবারের কষ্টের সীমা থাকে না। এমনও দেখা গেছে, মাদকাসক্ত সন্তান পিতামাতাকেও হত্যা করে ফেলে।

এ ক্ষেত্রে মাদকের বিরুদ্ধে যে অভিযান র্যাব পরিচালনা করছে এটি সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে। আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবে এ বিষয়ে আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে। বিশেষ করে প্রতিটি পরিবারকে আরও সোচ্চার হতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস মাদকাসক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যাতে মানুষ নিজেদের ঘরের সন্তানদের খোঁজখবর রাখে। তারা কোথায় যায়, কার সঙ্গে মিশছে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত কিনা সে বিষয়েও খোঁজখবর রাখা উচিত। তাদের বিপদ থেকে ফিরিয়ে আনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এ কাজটি মনোযোগ দিয়ে করতে হবে।

সরকারপ্রধান আরও বলেন, আমরা জাতীয়ভাবে এবং ইউনিয়ন পর্যায়েও কমিটি করেছি। যাতে করে প্রত্যেকটা পরিবারের সন্তানদের বিশেষ নজর দেওয়া হয়। যেন কোনোভাবেই তারা মাদকাসক্ততে জড়িয়ে না পড়ে। এ বিষয়ে আরও আমাদের কাজ করা দরকার। তবে এ বিষয়ে র্যাব যথেষ্ট ভূমিকা রাখছে। র্যাবের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, নারী পাচার, নির্যাতন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করছে র্যাব। তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। র্যাবের এমন কার্যক্রম ভূমিকা প্রশংসনীয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত