আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিএনপি জামায়াত ভন্ড ও মোনাফেক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিএনপি জামায়াত ভন্ড ও মোনাফেক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি-জামাত ভন্ড ও মোনাফেকদের রাজনৈতিক দল। ২০০১ সালে ইসলামের নামে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে বিএনপি-জামাত ইসলামের পক্ষে কোন কাজ করে নাই, বরং তারা ইসলাম বিরোধী নানা ধরণের কর্মকান্ডে জড়িত ছিল।

তৎকালীন প্রধানমন্ত্রী এতিমদের টাকা আত্মসাৎ করেছে, যা আদালতে প্রমাণিত হওয়ায় আদালত তাকে শাস্তি প্রদান করেছে। প্রধানমন্ত্রীর ছেলে হাওয়া ভবন তৈরী করে মানুষের অর্থসম্পদ লুণ্ঠনসহ নানা ইসলাম বিরোধী কার্যক্রমে সে জড়িত ছিল। কিন্তু বর্তমান সরকার দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরীসহ ইসলামের উন্নয়নে প্রশংসনীয় কাজ করে আসছে। বর্তমান সরকারের সময় সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম অবাধে ও স্বাধীনভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন করছে। তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে সকলকে ধর্মীয় মূল্যবোধের সাথে জীবন-যাপন করার আহ্বান জানান।

চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ২১ মার্চ মঙ্গলবার ঢাকার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘২০তম মহাত্মা সম্মেলন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করার আহ্বান জানান। চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা.জি.আ.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুর ইসলাম খান ও কবি মোসতাক আহমেদ। অনুষ্ঠানে ১০জনকে রাহে ভান্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত