আপডেট :

        মায়ামি বিচের উপকূলে ২৮ মিলিয়ন ডলারের মাদক জব্দ

        এলএ কাউন্টিতে মুখোশধারী ইমিগ্রেশন এজেন্ট নিষিদ্ধ করার উদ্যোগ

        ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি: শনাক্ত হলেন আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল

        ক্যালিফোর্নিয়ায় বন্য মাশরুমে বিষক্রিয়া বেড়েছে, সতর্কতা জারি

        সান ফার্নান্দো ভ্যালির মলে ১৭ বছরের কিশোরীকে মানবপাচার চক্রের টার্গেট করার আশঙ্কা

        যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন আলোচনায় অগ্রগতি

        উত্তর আমেরিকার নেতাদের প্রথম যৌথ মঞ্চে উপস্থিতি

        মদ্যপ অবস্থায় লিকার স্টোরে ‘অচেতন’ অবস্থায় উদ্ধার র্যাকুন

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল এজেন্টদের অসদাচরণ রিপোর্টের জন্য অনলাইন পোর্টাল চালু

        বার্নি মোরেনোর দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধের প্রস্তাব নিয়ে বিতর্ক

        হান্টিংটন বিচে দুর্ঘটনায় ১ নিহত, আহত অন্তত ৩

        টেনেসির বিশেষ নির্বাচনে রিপাবলিকানদের জয়

        যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ইমিগ্রেশন মামলা স্থগিত করেছে

        আফগানিস্তানে হত্যাকারীর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

        সান ফার্নান্দো ভ্যালিতে রাতভর তিন বাড়িতে চুরি, অভিযুক্তদের খোঁজে পুলিশ

        মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিবের দাবি: আরও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন

        কস্টকোর মামলা: ট্রাম্প প্রশাসনের শুল্ক ‘পুরো ফেরত’ দাবি

        ট্রাম্পের হার্ট স্ক্যান ‘পুরোপুরি স্বাভাবিক’: হোয়াইট হাউস ডাক্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড়ো হাওয়া ও হিমশীতল তাপমাত্রার সতর্কতা

        রিভারসাইড কাউন্টিতে ৭০ বছর বয়সী বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস

সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস

দেশের আট বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান জানান, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলিতে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত