আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার (১৫) নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে পাসপোর্ট অফিস। বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক একে এম আবু সাইদ রোহিঙ্গা তরুণী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আমিনা আক্তার জিগার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পে অবস্থান করা খোকন রাহামাতুল্লাহ’র মেয়ে। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের মেয়ে আমিনা আক্তার পরিচয়ে জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করেছিলেন। তার কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত জন্মনিবন্ধন সনদ রয়েছে।

এই তরুণীর সাথে পাসপোর্ট অফিসে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের চকিদার মো. মিজান এসেছিলেন। এই চক্রের সাথে চকিদার মিজান, ইউডিসি উদ্যোক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব জড়িত রয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

চকিদার মো. মিজান বলেন, পাসপোর্ট অফিসে ওই তরুণীর সাথে আমি গিয়েছিলাম। কিন্তু সে যে রোহিঙ্গা এ বিষয়টি আমি জানতাম না। ইউনিয়ন পরিষদের সচিব মো. ইদ্রিস বলেন, উদ্যোক্তারা এই জন্মনিবন্ধন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক একে এম আবু সাইদ বলেন, সকালে পাসপোর্ট করতে আসেন ওই তরুণী। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয়। এক পর্যায়ে বোঝা যায় ওই তরুণী বাংলাদেশী নাগরিক নন। পরবর্তীতে যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা তরুণীর পাসপোর্ট করার ক্ষেত্রে অন্য কেউ জড়িতে আছে সে বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পাসপোর্ট অফিস থেকে আটক করে এক তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৫ মার্চ চার জন, ২০২০ সালের ১২ মার্চ ১২ জন এবং ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১৫ জন রোহিঙ্গাকে বাগেরহাট থেকে আটক করা হয়েছিল। পরবর্তীতে এসব রোহিঙ্গাদের কক্সবাজারের ক্যাম্পে পাঠানো হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত