আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বৃষ্টি আরও কমবে, বাড়বে তাপমাত্রা

বৃষ্টি আরও কমবে, বাড়বে তাপমাত্রা

চৈত্রের অর্ধেকের বেশি সময় চলে গেলেও তাবদাহ নেই। উল্টো ঝড়-বৃষ্টিতে প্রকৃতিতে ঠান্ডা ভাব। আবহাওয়া অধিদপ্তর বলছে, চার দিন ধরে চলা বৃষ্টি কমে এসেছে। আজ সোমবার থেকে বৃষ্টি আরও কমবে, সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। অসময়ের রেকর্ড বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজক্ষেতে পানি জমে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশে গত মাসে (মার্চ) স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি এবং দু-একটি লঘুচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঝড়-বৃষ্টির ধারা কমে এসেছে। বৃষ্টি আরও কমবে, সেই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে। আজ কোথাও কোথাও বৃষ্টি হলেও এর পরিমাণ হবে সামান্য। বৃষ্টি ঝরানো মেঘ মিয়ানমারের দিকে চলে গেছে।

আবহাওয়াবিদদের হিসাবে, সাধারণত মার্চে সারাদেশে গড়ে ৫২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়। তবে এ বছরের মার্চে সারাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গত মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে। মাসের সর্বোচ্চ ১৩ দিন এই বিভাগে বৃষ্টি ঝরেছে। এ বিভাগে রেকর্ড গড় বৃষ্টিপাত হয়েছে ১৫৮ দশমিক ৫ মিলিমিটার। এ সময়ে এ বিভাগের স্বাভাবিক বৃষ্টিপাতের হার ১২০ মিলিমিটার। ঢাকা বিভাগে এ সময় বৃষ্টি হয়েছে ১০ দিন। রেকর্ড করা গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২৫ দশমিক ৩ মিলিমিটার। এ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয় ৪৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা আছে। এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবার এ মাসেই দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি ধরনের তাপদাহ বয়ে যেতে পারে।

এপ্রিলের অবস্থা সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, এপ্রিলের মাঝামাঝি সময়ের পর ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আছে। এর আগে হওয়ার সম্ভাবনা কম।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত