আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

বঙ্গবাজারে আছে শুধু আধপোড়া পোশাকের ধ্বংসস্তূপ

বঙ্গবাজারে আছে শুধু আধপোড়া পোশাকের ধ্বংসস্তূপ

আদর্শ, মহানগরী, গুলিস্তান ও বঙ্গ হকার্স—এই চার মার্কেট নিয়ে ছিল বঙ্গবাজার। গতকাল মঙ্গলবারের আগুনে ঢাকার এই জনপ্রিয় কাপড়ের মার্কেট পুরোপুরি পুড়ে মাটিতে মিশে গেছে। সারি সারি দোকানের পরিবর্তে এখন সেখানে পড়ে আছে কয়লা। সঙ্গে আছে পোড়া কাঠ, টিন ও লোহালক্কর।

এই ধ্বংসস্তূপে আধপোড়া পোশাকও আছে। বিক্রয়যোগ্য কোনো কাপড় পাওয়ার সম্ভাবনাই নেই। তবুও যদি কিছু অক্ষত মেলে—এই আশায় আংশিক পোড়া কাপড়চোপড় হাতরে দেখছেন অনেক ব্যবসায়ী। পোড়া টিন, সাটার উল্টেপাল্টেও দেখছিলেন কেউ কেউ।

আজ বুধবার সকালে বঙ্গবাজারের ধ্বংসস্তূপে গিয়ে এমন চিত্র দেখা যায়। বঙ্গবাজারের পাশের অ্যানেক্স টাওয়ার থেকে ধোঁয়া বের হচ্ছে। ব্যবসায়ীদের সেই ভবন থেকে নিজেদের মালপত্র সরিয়ে নিতে দেখা যায় আজ। বঙ্গবাজারের পাশের বঙ্গ ইসলামিয়া-২ ও বঙ্গ হোমিও মার্কেটের যেসব দোকানে আগুন লেগেছে, সেসব দোকানের ব্যবসায়ী ও কর্মীরা মিলে আগুনে পোড়া কাপড় সরানোর কাজে নিজেরাই হাত লাগিয়েছেন।

দুই ভাই ইফাত হাসান ও রিফাত হাসান তাঁদের দুটি দোকানের কর্মীদের নিয়ে পোড়া মালামাল অপসারণের কাজ করছিলেন। রিফাত হোসেন বলেন, ২টি দোকানে প্রায় ৫০ লাখ টাকার শার্ট ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। সরকার সাহায্য না করলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশাপাশি অনেক মানুষ ধ্বংসস্তূপে এসেছেন। তাঁরা পুড়ে যাওয়া টিন, লোহা, সাটার ভাঙারি পণ্য হিসেবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আধপোড়া কাপড়চোপড়ও কুড়াচ্ছেন। বিষয়টি নিয়ে বিরক্ত ব্যবসায়ীরা।

নিজের পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন নাবিল হোসেন। তিনি অন্যদের ভাঙারি জিনিসপত্র নিতে মানা করছিলেন। কিন্তু কেউ তাঁর কথায় কান দিচ্ছিলেন না। এক নারীকে বাধা দেওয়ায় উল্টো ওই নারী তাঁর সঙ্গে তর্কে লিপ্ত হন। বঙ্গবাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। ব্যবসায়ীরা সারিতে দাঁড়িয়ে তালিকায় নিজের নাম দিচ্ছিলেন দুপুর ১২টার দিকে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়–সম্বল হারানো, পথে বসা ব্যবসায়ীরা সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধন হয়েছে বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ব্যানারে।নাবিল হোসেন বলেন, ‘এখানে আমাদের দোকান ছিল। আমাদেরই সবকিছু। অন্য মানুষ এসে এখন আমাদের দোকানের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। গতকাল থেকে প্রশাসনের কাছ থেকে সহায়তাই পাচ্ছি না।’

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত