আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়ার আশ্বাস: সালমান এফ রহমান

ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়ার আশ্বাস: সালমান এফ রহমান

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগেই ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

সালমান এফ রহমান জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমাকে ফোন করেছেন। বিষয়টি নিয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আর্থিক অনুদানের জন্য একটি যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি। অ্যাকাউন্টগুলো খোলার পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ছয়টার দিকে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে মাটির সঙ্গে মিশে গেছে পুরো বঙ্গবাজারের হাজার হাজার দোকান। এখানকার কয়েকটি মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় কত মানুষ ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের সত্যিই যে কষ্টটা, তাদের কান্না, এটা সহ্য করা যায় না। ইতোমধ্যে আমি বলে দিয়েছি তাদের যতটুকু পারি সাহায্য করব এবং কার কী রকম ক্ষতি হয়েছে, এটা দেখব।

বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বঙ্গবাজার নির্মাণের জন্য আগে একটি নকশা করা হয়েছিল। তবে নির্মাণ কাজ বন্ধ করতে ব্যবসায়ীদের পক্ষ থেকে হাইকোর্টে একটা রিট করা হয়। এর প্রেক্ষিতে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে যারা রিট আবেদনটি করেছেন তাদের মাঝে রিটটি তোলার জন্য ব্যবসায়ীদের বলেছি। এটা রিট উঠার পর ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে নতুন ভবনের কাজ শুরু হবে। পরে তার মাধ্যমে ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ‘এই মুহূর্তে দুটি কাজ করতে হবে। প্রথমটি হল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা। দ্বিতীয় কাজটি হলো দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের পুনর্বাসন করা। তবে পুনর্বাসনের ক্ষেত্রে আইনি কিছু জটিলতা রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই জটিলতা নিরসন করা হবে।

সালমান এফ রহমান বলেন, ‘আমি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী তহবিল থেকেও আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তালিকা হওয়ার পরে সেই অনুযায়ী ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। কবে নাগাদ ব্যবসায়ীরা ব্যবসা শুরু হতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে জায়গাটি পরিষ্কার করা হবে। তারপর অস্থায়ীভাবে ব্যবসায়ীদের তাদের কার্যক্রম শুরু করার ব্যবস্থা করা হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত