আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

রোকিয়া আফজাল রহমানের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে আজ

রোকিয়া আফজাল রহমানের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে আজ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল রহমানের জানাজা ও দাফন আজ অনুষ্ঠিত হবে। শুক্রবার আসর নামাজের পর রাজধানীর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে রোকিয়া আফজাল রহমানের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে মহিলা ও শিশু, শ্রম ও কর্মসংস্থান, সমাজ কল্যাণ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন রোকিয়া আফজাল রহমান।

তাঁর জন্ম ১৯৪১ সালে। ১৯৬২ সালে যখন ব্যাংকিং সেক্টরে নারীর সংখ্যা ছিল খুবই কম তখন কমার্শিয়াল ব্যাংকে যোগ দেন তিনি। দুই বছরের মধ্যে ১৯৬৪ সালে ব্যাংকটির শাখার ব্যবস্থাপক হন যা ছিল সেই সময় দেশের ইতিহাসে প্রথম কোনো নারীর ব্যাংক ম্যানেজার হওয়ার ঘটনা।

পরে তিনি মাইডাস ফাইন্যন্সিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালক হন। তিন বছর তিনি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮০ সালে নিজেই কৃষিভিত্তিক ব্যবসা শুরু করেন। আলু আমদানি-রপ্তানি ও বীজ সংরক্ষণাগারে গড়ে তোলেন আরআর কোল্ড স্টোরেজ লিমিটেড। পরে তিনি আরও একটি কৃষি শিল্পকারখানা কিনে নেন। এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও হিসেবে তিনি কাজ করেন। তিনি ১৫ হাজার ক্ষুদ্র কৃষককে নিয়ে কাজ করেছেন এবং ফসল কাটার সময় তাদের সহায়তা দেন। কৃষকদের ব্যাংক থেকে ঋণ পেতেও সহায়তা দেন। বিভিন্ন ব্যাংক ও চেম্বারের পক্ষ থেকে তিনি একাধিক পুরষ্কার অর্জন করেন।

রোকিয়া আফজাল আরও নানাবিধ ব্যবসায় যুক্ত হন। মিডিয়া, বীমা, বিয়েল স্টেট ও জ্বালানি ব্যবসায়ও যুক্ত তিনি। ডেইলি স্টারের মূল কোম্পানি মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন এবং এবিসি রেডিও এর একজন শেয়ারহোল্ডার পরিচালক তিনি।রোকিয়া আফজাল রহমান মাইডাস ফাইন্যন্সিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালক হন। দেশের অন্যতম এ নারী উদ্যোক্তা মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেন। এছাড়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান উইম্যান ইউনির্ভাসিটির চেয়ারম্যান ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত