আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

সার্ভার সমস্যায় ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি

সার্ভার সমস্যায় ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি

ছবি: এলএবাংলাটাইমস

রেল সেবাকে স্মার্ট করতে এবার ঈদের অগ্রিম টিকিট শুধু অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির গতকাল ছিল দ্বিতীয় দিন। তবে সার্ভার সমস্যার কারণে ট্রেনের টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেছেন, প্রথম দিন শুক্রবার একটু কম চাপ থাকলেও গতকাল শনিবার চাপ ছিল অনেক বেশি। প্রতি মিনিটে ৮ হাজার হিট সহ্য করার সক্ষমতা থাকলেও সার্ভারে হিট পড়ছে লাখের ওপরে। স্টেশন ম্যানেজার জানান, গতকাল শনিবার ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হয়। কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না। শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। গতকাল বিক্রি করা হয়েছে ২৫ হাজার ৭৭৮টি টিকিট।

তিনি জানান, সার্ভারে প্রথম মিনিটে ১৩ লাখ বার হিট হয়। সকাল ১০টা নাগাদ রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের টিকিট শেষ হয়ে গেছে। তিনি জানান, পূর্বাঞ্চলের গতকালের কিছু টিকিট এখনো অবিক্রীত আছে। গতকাল সকাল সাড়ে ১০টায় দেখা গেছে, পশ্চিমাঞ্চলের দুই-আড়াই হাজার টিকিট অবিক্রীত অবস্থায় আছে। একসঙ্গে অনেক লোক হিট করায় সার্ভারে চাপ আছে। পূর্বাঞ্চলের অবিক্রীত টিকিট ছিল ৬ হাজার।

সহজ ডটকম জানিয়েছে, তাদের সার্ভারে লোড পড়েছে। ফলে পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে।

প্রসঙ্গত, এবারের ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনের টিকিট ছাড়া হবে। এর সবগুলোই বিক্রি হবে অনলাইনে।

এবারের ঈদে যাত্রীদের ভোগান্তি দূর করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে জানিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আপনারা দেখেছেন, টিকিট বিক্রি শুরু হলে দুই-তিন দিন রাতের পর রাত স্টেশনে অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা। অনেকে সারা রাত সারা দিন অপেক্ষা করে কাউন্টারে এসে দেখেছেন টিকিট নাই। এই ভোগান্তি আমরা আর দেখতে চাই না।’

মন্ত্রী জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন-এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রাবিরতি কমিয়েছে রেলওয়ে। এর অংশ হিসেবে ঈদযাত্রা প্রথম দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত বেশকিছু ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। এই ট্রেনগুলো হচ্ছে—একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত