আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

চতুর্থ দিনেও ট্রেনের টিকিট কাটতে সার্ভার ভোগান্তি

চতুর্থ দিনেও ট্রেনের টিকিট কাটতে সার্ভার ভোগান্তি

ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিন চলছে আজ। বিক্রি হচ্ছে ২০ এপ্রিলের ট্রেনের আগাম টিকিট। ২০ এপ্রিল বৃহস্পতিবার হওয়ায় আগের দিনগুলোর চেয়ে আজ টিকিটের চাহিদা বেশি। তবে টিকিট কাটতে গিয়ে দেখা দিয়েছে সার্ভার জটিলতা। এতে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা।

রেজোয়ানুর রহমান নামের এক সরকারি চাকরিজীবী বলেন, 'ছোট সন্তান নিয়ে দূরের পথে বাসে যাওয়া খুবই কষ্টকর। তাই ঈদের ছুটিতে ট্রেনে করে বাড়িতে যেতে চাচ্ছিলাম। কিন্তু সকাল থেকে একটানা চার ঘণ্টা চেষ্টা করেও টিকিট পাইনি।'

সোমবার সকাল আটটায় অনলাইনে টিকেট কাটা শুরুর পরপরই রেলের সার্ভারের গতি ধীর হয়ে পড়ে। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, সার্ভারে টিকিট দেখালেও কাটতে পারছেন না তারা। রেল কর্তৃপক্ষ জানায়, প্রতি মিনিটে প্রায় দুই লাখ মানুষ সার্ভারে ঢোকার চেষ্টা করছেন, তাই এই জটিলতা। আজ দেওয়া হচ্ছে ২০ এপ্রিলের টিকিট। মঙ্গলবার বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

গত শনিবার সার্ভার জটিলতায় ‘রেলসেবা’ অ্যাপসে প্রবেশ করতে পারেননি অনেকেই। আবার প্রবেশ করতে পারলেও টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থেকেছেন, পরের ধাপে সিলেক্ট হলেও টিকিট পারচেজ (কেনা) সম্ভব হয়নি। এর মধ্যেই কাঙ্ক্ষিত টিকিট শেষ হয়ে যায়।

এরপর দিন রোববার সকালে অনলাইনে টিকিট কাটা শুরুর পরপরই সার্ভারের গতি কমে যায়। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, রোববার এই জটিলতা অনেকটাই কেটে গেছে। এ অবস্থায় অনলাইনে শতভাগ টিকিট দেয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ৭ এপ্রিল ১৮ হাজার ৫০০, ৮ এপ্রিল ২৫ হাজার ২০০ এবং ৯ এপ্রিল ২৪ হাজার ৪৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। আজ ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। গতকালের অগ্রিম টিকিটের বিপরীতে ১ কোটি ৮৪ লাখ মানুষ ‘রেল অ্যাপস’ এ হিট করছে। আগামীকাল ২১ এপ্রিলের টিকিট বিক্রির মাধ্যমে শেষ হবে এবারের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি। তাই আগামীকাল আরও কয়েকগুণ বেশি চাপ থাকতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত