আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

তীব্র গরমে হাসপাতালে রোগী সংখ্যা বাড়ছে

তীব্র গরমে হাসপাতালে রোগী সংখ্যা বাড়ছে

সারাদেশে প্রচণ্ড গরমে অস্থির জনজীবন। জ্বর, সর্দি, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীদের কষ্ট বেড়েছে। হাসপাতালে বাড়ছে রোগী। চিকিৎসকরা বলছেন, সুস্থতার জন্য প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান ও তরল খাবার গ্রহণ করা প্রয়োজন।

গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, গরমে অসুস্থ হয়ে জরুরি বিভাগ ও বহির্বিভাগে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। নতুন ভবনে ৬০২ নম্বর ওয়ার্ডে রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা আবদুর রশিদ ও তাঁর ছেলে ইমরুল কায়েস ভর্তি হয়েছেন। তাঁরা জানান, গরমে অস্থির লাগছে, পানিশূন্যতা দেখা দিয়েছে। ইমরুল বলেন, তাঁর বাবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা আছে। ডাক্তার বলেছেন দ্রুত চিকিৎসা শুরু না করলে স্ট্রোক হতে পারত।

হাসপাতালে বহির্বিভাগে মেডিসিন বিভাগের প্রধান আবাসিক চিকিৎসক শাইখ আব্দুল্লাহ বলেন, এক সপ্তাহ ধরে গরমে ভাইরাস-ব্যাকটেরিয়াজনিত জটিলতার রোগী বেশি পাচ্ছেন। এ ছাড়া ডায়রিয়া, মাথাব্যথা, পানিশূন্যতা, শ্রমজীবীদের মধ্যে উচ্চ রক্তচাপের রোগী বেশি। বাইরে কাজ করতে গিয়ে কারও হঠাৎ বমি হলে দ্রুত প্রেশার বেড়ে যায়। এমন রোগীদের মেডিসিন ওয়ার্ডে রেফার করা হচ্ছে। তাঁদের মধ্যে জটিল রোগীদের দ্রুত ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, গরমে কাশি, সর্দির সঙ্গে কারও শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। অনেক সময় হিট স্ট্রোক, ব্রংকিওলাইটিস হতে পারে। শিশুদের নিউমোনিয়াও হতে পারে। গরমে ডাবের পানি ও ওরস্যালাইন বেশ কাজে দেয়। হালকা রঙের সুতি জামাকাপড় পরা, বাইরে থেকে ঘরে ফিরে শরীর বাতাসে জুড়িয়ে নিয়ে গোসল করা প্রয়োজন।

রাজধানীর শিশু হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। ঢাকা শিশু হাসপাতালের বিশেষজ্ঞ ডা. সারাবন তাহুরা বলেন, হঠাৎ জ্বর, ঠান্ডাসহ নানা উপসর্গ নিয়ে দিনে ৫শর বেশি রোগী চিকিৎসা নিচ্ছে এ হাসপাতালে। গরমে শিশুদের দেহে দ্রুত পানিশূন্যতা দেখা দেয়। পানিশূন্যতার প্রথম লক্ষণ শিশুদের মেজাজ অস্থির হয়ে যায়, কান্না করে। অনেক সময় বাবা-মা বুঝতে পারেন না, বাচ্চা কীসের জন্য কান্না করছে। শিশুর অসুস্থতা নিয়ে ভয় নয়, সজাগ থাকতে হবে বয়স্কদের। বাচ্চাদের খাওয়ানোর সময় হাত ধুয়ে দিতে হবে। নিয়মিত গোসল করাতে হবে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মহাখালী হাসপাতালে গত শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৩০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৫১১, বুধবার ছিল ৪৯১। আইসিডিডিআর,বি কর্তৃপক্ষ বলছে, এক সপ্তাহের বেশি সময় ধরে ডায়রিয়ার প্রকোপ চলছে। শুধু গরমের কারণেই রোগী বেড়েছে।

আইসিডিডিআর,বি প্রধান ডা. বাহারুল আলম বলেন, প্রচণ্ড গরমের কারণে হঠাৎ ডায়রিয়ার রোগী বেড়েছে। এ হাসপাতালে নিয়মিত ৩০০ থেকে ৩৫০ রোগী চিকিৎসা নেন। তবে গত এক সপ্তাহ ধরে ৫শর বেশি রোগী সেবা নিতে আসছেন। গরমে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। অনিরাপদ খাবার খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশের খাবার, অতিরিক্ত তেল-মসলা জাতীয় খাবার, ভাজা-পোড়া জাতীয় খাবার খাওয়া যাবে না।

আক্রান্ত হয়ে গেলে করণীয় সম্পর্কে তিনি বলেন, শিশুদের ক্ষেত্রে পানিশূন্যতা বোঝার উপায় হচ্ছে, তারা নিয়মিত প্রস্রাব করছে কিনা সে দিকে খেয়াল রাখা। পর্যাপ্ত তরল খাবার খেতে হবে। রোগী বেশি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত