আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেইঃ জাপা চেয়ারম্যান

আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেইঃ জাপা চেয়ারম্যান

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার। যদি নাশকতাই হয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) আজ রোববার দুপুরের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জি এম কাদের।

গতকাল শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। ভয়াবহ আগুনে মার্কেটের তৃতীয় তলার কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে গেছে। মার্কেটটি আগে থেকেই ফায়ার সার্ভিসের তালিকায় অগ্নিকাণ্ডের জন্য অতি ঝুঁকিপূর্ণ ছিল।

মার্কেটটি পরিদর্শনে গিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই। সরকার জনগণের নিরাপত্তার বিষয়টি চিন্তা না করে নিজেদের রক্ষা করার জন্য বেশি ব্যস্ত।’

জনপ্রতিনিধিরা সর্বক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না বলে দাবি করেন জি এম কাদের। তিনি বলেন, জনপ্রতিনিধিদের কিছু দায়দায়িত্ব থাকে। সেগুলো পালনে জনপ্রতিনিধিরা সব জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

দুর্নীতিতে দেশ ছেড়ে গেছে বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বসবাস ও মার্কেট বানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। এ কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত