আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ট্রাকের ধাক্কায় দুই সিএনজি যাত্রীর মৃত্যু, আহত ২

ট্রাকের ধাক্কায় দুই সিএনজি যাত্রীর মৃত্যু, আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজির দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৬ এপ্রিল) সকাল সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলা সাঘাটা থানার কচুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মুকুল ও বন্দর উপজেলার দক্ষিণ কক্ষণ খোলা এলাকার জহিরুল ইসলাম। নিহত মুকুল মদনপুর ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক।

জানা গেছে, মদনপুর হইতে নবীগঞ্জগামী একটি মিনি ট্রাক ফুলহর এলাকায় হাজী রিয়াজউদ্দন মিফতাহুল জান্নাহ কওমি মাদ্রাসার সামনে গিয়ে বিপরীত দিকে একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এ সময় সিএনজির যাত্রী মুকুল (৪০), জহিরুল ইসলাম (৫০), দুলাল (৪৫) ও অজ্ঞাত একজনসহ চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুকুল ও জহিরুলকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুলালকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তিনি বন্দরের কুঁড়িপাড়া এলাকার বাসিন্দা।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত