আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বাস উল্টে আহত ১২

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বাস উল্টে আহত ১২

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশের মিরপুর সড়কে ফুটপাতে ধাক্কা খেয়ে আজ বুধবার সকালে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। তঁদের মধ্যে তিনজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি যখন চন্দ্রিমা উদ্যানের এলাকায় আসে, তখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ সময় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় কেউ মারা যাননি। বাসটি উল্টে যাওয়ার পর সামনের কাচ ভেঙে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিলেন।

এসআই নজরুল ইসলাম বলেন, বাসটি উল্টে গিয়ে চালক আহত হয়েছেন বলে জানা গেছে। চালকের সহকারী পালিয়ে গেছেন। পরে বাসটি রেকার দিয়ে টেনে শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত