আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ভুট্টাখেত থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার

ভুট্টাখেত থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভুট্টাখেত থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার একটি ইউনিয়নের একটি ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক কিশোর ওই শিশুর স্বজন। কিশোরের বাড়ি দেবীগঞ্জ উপজেলার আরেকটি ইউনিয়নে। তবে সে মায়ের সঙ্গে ঢাকার উত্তরা এলাকায় বসবাস করত।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ আজ সকালে বলেন, আটক কিশোর এখনো থানা–হেফাজতে আছে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, নিহত শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার উত্তরায় মায়ের সঙ্গে বসবাস করা ওই কিশোর গত মঙ্গলবার মামার বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সে সবার অজান্তে সাত বছর বয়সী ওই মেয়ে শিশুকে নিয়ে বাড়ির পাশে বেড়াতে যায়। সন্ধ্যায় ওই কিশোর বাড়িতে ফিরে এলেও শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে বের হলে আশপাশের লোকজন জানান, বিকেলে তাঁরা শিশুটিকে ওই কিশোরের সঙ্গে দেখেছেন।

পরে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ভুট্টাখেতে আছে বলে দেখিয়ে দেয় ওই কিশোর। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে ওই ভুট্টাখেতে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন অভিযুক্ত ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভুট্টাখেত থেকে সাত বছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ১৩ বছর বয়সী কিশোরকে আটক করা হয়েছে। শিশুটিকে ধর্ষণচেষ্টার সময় গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহালে লাশের গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করার দাগ পাওয়া গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত