আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

ঈদের ছুটি শেষে আজ সোমবার খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঈদের পর প্রথম কর্মদিবস আজ থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকে লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়, চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাকি সময়ে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।

সাধারণত রমজান মাসে গ্রাহকের সুবিধার্থে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়। এবারও রোজার মধ্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়েছিল এবং অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ঈদের পর ব্যাংকিং লেনদেন হবে আগের নিয়মে। আজ থেকে ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি রোববার শেষ হয়েছে। এবার একদিনের বাড়তি ছুটিসহ টানা পাঁচদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। 

একমাস রোজা শেষে গত শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই দিনটি।

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরুর আগে গত ২০ এপ্রিল অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন ২০ এপ্রিল বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তির কারণে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিন ছুটি পেয়ে যান। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত