আপডেট :

        নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব, পানির কুলিং টাওয়ার পরীক্ষা করছে কর্তৃপক্ষ

        হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা চায় যুক্তরাষ্ট্র, ওমানে আজ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

        ট্রাম্পের স্বাক্ষর ছাড়াই কার্যকর হলো যুক্তরাষ্ট্রের আবাসন আইন

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

আজ থেকে আমি মুক্ত, একজন সাধারণ নাগরিক: আবদুল হামিদ

আজ থেকে আমি মুক্ত, একজন সাধারণ নাগরিক: আবদুল হামিদ

আপনারও শুনেছেন অনেক সময় বলেছি আমি একটা বন্দী জীবনে আছি, এর থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ফ্রিলি একটু মুভ করতে পারবো। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

সোমবার (২৪ এপ্রিল) নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও কথা হবে, এখনও তো বঙ্গভবন থেকে বের হতে পারিনি। বের হলে অনেক কথা হবে। আপনার আইসেন সময় সময়, তখন প্রাণ খুলে, মন খুলে কথা বলবো।

‘দেশের মানুষ বলে আপনি একজন মাটি ও মানুষের রাষ্ট্রপতি ছিলেন’ এর জবাবে আবদুল হামিদ বলেন, দেখেন আমি সারা জীবন রাজনীতি করেছি মানুষের জন্য। সুতরাং মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনদিন থাকবেও না। আমি সকল রাজনীতিবিদদের এই কথাই বলবো এই দেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা যেনো রাজনীতি করে। তাহলেই রাজনীতিটা আরও সুন্দর হবে। এবং সেটা দলমত নির্বিশেষে সকলের কাছে আমি প্রত্যাশা করি।

নতুন রাষ্ট্রপতির কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে আবদুল হামিদ বলেন, নতুন রাষ্ট্রপতির প্রতি আমার মেসেজ কি, ওনি ওনার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে সুষ্ঠুভাবে পালন করবে এটাই সারা জাতির প্রত্যাশা, আমারও।

দুই মেয়াদে দায়িত্ব পালনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বাংলাদেশে হয় নাই, পার্শ্ববর্তী দেশ ভারতে দুইবার হইছে কিন্তু ১০ বছর কেউ ছিল না। আবার পাকিস্তানেও পাঁচ বছরের ওপর কেউ ছিল না। সুতরাং এই উপমহাদেশে আমি মনে হয় সবচেয়ে বেশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। কারণ ১০ বছর ছাড়াও আরও মনে হয় ৪১ দিন বেশি আছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি। এই হিসেবে আরও ৪১ দিন বেশি আছে।

তিনি বলেন, আমি স্পিকার ছিলাম। আমার এখানে আশার ইচ্ছা ছিল না, কিন্তু আমি আসছি আরকি। কারণ আমি পার্লামেন্টে স্বাচ্ছন্দ বোধ বেশি করতাম। কারণ ওখানে নিজেকে একটু মুক্ত বলে মনে হতো। আমি জানি এখানে (বঙ্গভবন) আসলে অনেকটা বেড়াজালের ভিতর পড়ে যেতে হবে। যাইহোক তবুও ১০ বছর পার করে ফেলেছি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত