আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মুক্তি পেতে আরও ২৮ মামলায় জামিন লাগবে মামুনুল হকের

মুক্তি পেতে আরও ২৮ মামলায় জামিন লাগবে মামুনুল হকের

ছবি: এলএবাংলাটাইমস

হেফাজতের সাবেক নেতা এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ঠিক কতটি মামলা আছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। আর হেফাজতে ইসলামও তার মুক্তির বিষয়ে ধীরে চলো নীতিতে আছে। পুলিশ বলছে মামুনুল হকের বিরুদ্ধে মামলা আছে প্রায় ৫০টি।

কিন্তু খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সাবেক হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমিন জানান মামলা আছে ৪০টি। এরমধ্যে ১২টি মামলায় তিনি জামিন পেয়েছেন। তাকে মুক্তি পেতে হলে আরও ২৮ মামলায় জামিন পেতে হবে। তার বিরুদ্ধে তিনটি মামলার বিচার চলছে। আর মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদিন মেসবাহ জানান, মামুনুল হকের ৩৫টি মামলায় তিনি আইনি সহায়তা দিচ্ছেন। এপর্যন্ত ছয়টি মামলায় চার্জশিট হয়েছে।

মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে একটি ধর্ষণ মামলা, খুলনায় একটি বিস্ফোরক মামলা এবং ঢাকায় একটি হত্যা মামলায় বিচার চলছে। ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। এখনো তিনি কারাগারে আছেন। গ্রেপ্তারের সময় তিনি ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। পরে ওই কমিটি বিলুপ্ত করা হলে তাকে হেফাজতের আর কোনো কমিটিতে রাখা হয়নি। ২০২১ সালে মামুনুল হককে ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে ২০১৩ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে ধর্ষণসহ মোট দুইটি মামলা হয়। তার আগে ঢাকায় তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা ছিলো। এরমধ্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা ১৫টি মামলায় সে আসামি। ২০২০ সালের মার্চেও ঢাকায় তার বিরুদ্ধে মামলা হয়।

মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদিন মেসবাহ বলেন, ‘তার বিরুদ্ধে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মামলা আছে। আমি ৩৫টি মামলা দেখছি। আমার জানামতে এ পর্যন্ত ছয়টি মামলার চার্জশিট হয়েছে। তিনটি মামলার বিচার চলছে। তার বিরুদ্ধে মামলাগুলো ২০১৩ এবং ২০২০-২১ সালের। তিনি অনেক দিন ধরে কারাগারে আছেন। মামলাগুলোর তদন্তও হচ্ছে না, চার্জশিটও হচ্ছে না। শাপলা চত্বরের ঘটনার ১০ বছর হয়ে গেলেও মামলার তদন্ত শেষ করা হচ্ছে না। আমরা আইনগতভাবেই মামলাগুলো মোকাবেলা করতে চাই। কিন্তু তিনি এখন বিনা বিচারে আটক আছেন। তাই বার বার তার জামিনের চেষ্টা করছি।’

এনিয়ে ডিবিসহ পুলিশের কয়েকটি পর্যায়ে যোগাযোগ করেও বক্তব্য জানা যায়নি। তবে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, ‘তদন্ত কেন শেষ হচ্ছে না এটা তদন্তকারীরাই ভালো বলতে পারবেন। আমাদের দিক থেকে এটা নিয়ে করার কিছু নেই।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত