আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অক্টোবরের আগেই আসবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি

অক্টোবরের আগেই আসবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি

ছবি: এলএবাংলাটাইমস

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু জ্বালানি (ইউরেনিয়াম) উৎপাদন প্রস্তুতির সনদ বৃহস্পতিবার (৪ মে) রাশিয়ায় স্বাক্ষরিত হয়েছে। এর ভিত্তিতে রাশিয়ার পরমাণু জ্বালানী কারখানায় রূপপুরের প্রথম ইউনিটের জন্য জ্বালানি উৎপাদনের কাজ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে প্রকল্প সংশ্লিষ্ট ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে চলতি বছরের অক্টোবরের আগেই সেপ্টেম্বরে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) রাশিয়া থেকে বাংলাদেশে আনা শুরুর সম্ভাবনা রয়েছে বলে এ সূত্র জানিয়েছে।

রাশিয়াতে জ্বালানি উৎপাদন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি পরিদর্শন ও চুক্তি সম্পদনের জন্য গত ১ মে থেকে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল রাশিয়ায় অবস্থান করছেন।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি (ইউরেনিয়াম) আমদানি ও সংরক্ষণ সম্পন্ন হলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হবে। এ মর্যাদা পাওয়ার পাশাপাশি বাংলাদেশ বিশ্বের দরবারে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবেও পরিচিতি লাভ করবে। সেই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু করতে আর কোনো বড় ধরনের চ্যালেঞ্জও থাকবে না।

স্পর্শকাতর এ জ্বালানি আমদানি, পরিবহন ও সংরক্ষণের জন্য আইএইএর অনুমোদন ও লাইসেন্সের পাশাপাশি রাশান ফেডারেশনের রপ্তানি নীতির আলোকে তাদের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পারমাণবিক জ্বালানি রাশিয়া থেকে দেশে আনা ও প্রকল্পে নেওয়ার সময় কঠোর নিরাপত্তার বিষয় রয়েছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিস্তারিত গাইড লাইনও রয়েছে। গাইড লাইন অনুসরণ করে জ্বালানি বিমান বন্দরে এসে পৌঁছানোর পর সেখান থেকে কঠোর নিরাপত্তায় ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে নেওয়া হবে। নিরাপত্তার দায়িত্বের সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর যে বিভাগের সদস্যরা থাকবেন তাদের প্রশিক্ষণের বিষয়ও রয়েছে। সে সব বিষয়েও প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ করবে রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিভিইএল। এর আগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও টিভিইএল’র মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লাইফ টাইম জ্বালানি সরবরাহ করবে। প্রকল্পের জন্য এই বিশেষায়িত জ্বালানি (ইউরেনিয়াম) রড রাশিয়াতে উৎপাদিত হবে।

প্রসঙ্গত, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা (রসাটম) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়ন করছে। প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের ৯০ ভাগ ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে রাশিয়া। দুটি ইউনিট বিশিষ্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৪ সালে এবং দ্বিতীয় ইউনিট ২০২৫ সালে উৎপাদনে যাওযার কথা রয়েছে। সে অনুযায়ী প্রকল্পের কজে চলছে মহাকর্মযজ্ঞ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত