আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

প্রধানমন্ত্রী বিকালে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন

প্রধানমন্ত্রী বিকালে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (৫ মে) কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে যোগ দেবেন। এটি কমনওয়েলথভুক্ত সব দেশের সরকারপ্রধানদের একটি দ্বিবার্ষিক সম্মেলন। লন্ডনে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কমনওয়েলথপ্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সাথে স্থানীয় সময় বেলা ২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন।

কমনওয়েলথ নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমনওয়েলথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। পরে বিকাল সোয়া ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকিংহাম প্রাসাদে রাজা ও কুইন কনসোর্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতারা একত্রিত হবে।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের (ডব্লিউবি) অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে ডব্লিউবি’র এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এবং জাপানে দ্বিপাক্ষিক সফর শেষে ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাতে লন্ডনে পৌঁছান। ৭৪ বছর বয়সী তৃতীয় চার্লস ২০২২ সালের ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি এ পদে অধিষ্ঠিত হন। রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোকের এবং অনেক প্রস্তুতি গ্রহণের পর ব্রিটেনের কোনও রাজার অভিষেক অনুষ্ঠান হয়ে থাকে।

শনিবার (৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।

সূত্র: বাসস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত