আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ঢাকায় আজ শুরু হচ্ছে ভারত মহাসাগর সম্মেলন (আইওসি)

ঢাকায় আজ শুরু হচ্ছে ভারত মহাসাগর সম্মেলন (আইওসি)

ঢাকায় আজ শুক্রবার শুরু হচ্ছে ভারত মহাসাগর সম্মেলন (আইওসি)। এতে যোগ দিতে এরই মধ্যে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫ দেশের প্রতিনিধি ঢাকায় এসেছেন। এ ছাড়া সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, পণ্ডিত, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১৫০ জন বিদেশি অতিথি অংশ নিচ্ছেন। ডি-৮, সার্ক ও বিমসটেকের মহাসচিবরা যোগ দিচ্ছেন এ আয়োজনে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশন যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। এ ছাড়া সম্মেলনে আসা অতিথিদের সম্মানে তাঁর পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

ইন্ডিয়া ফাউন্ডেশন ২০১৬ থেকে বিভিন্ন দেশে আইওসি সম্মেলন আয়োজন করে আসছে। সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশসমূহকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়ে থাকে।

ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী; সিশেলস, শ্রীলঙ্কা ও মাদাগাস্কারের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি; জাপান, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া ও আরব আমিরাত থেকে প্রতিমন্ত্রী; সোমালিয়া ও ভিয়েতনাম থেকে উপমন্ত্রী এবং ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, ইরান, কুয়েত, ওমান, থাইল্যান্ড ও জার্মানি থেকে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের এতে অংশগ্রহণের কথা রয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত