আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

'মোখা' ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে, সমুদ্রে বইছে ঝড়!

'মোখা' ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে, সমুদ্রে বইছে ঝড়!

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখা গত ৬ ঘণ্টায় ১৩ কিমি বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে। রোববার দুপুরে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। ফলে তা স্থলভাগে আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা নিয়ে নানা রকম আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ মুহূর্তে মধ্য ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে মোখা। সেখানে গত ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের ওই এলাকাতেই ধীরে ধীরে উত্তর দিকে এগিয়েছে। উত্তরে অগ্রসরের সময় ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৩ কিলোমিটার। আরও কিছুক্ষণ উত্তর ও উত্তরপশ্চিম দিকে এগোবে মোখা। তার পর সাগরেও উল্টো দিকে বাঁক নেবে।

এ মুহূর্তে ঘূর্ণিঝড় মোখার অবস্থান পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এ ছাড়া বাংলাদেশের কক্সবাজার থেকে মোখার দূরত্ব দক্ষিণপশ্চিমে ৯৫০ কিলোমিটার। মিয়ানমারের সিতওয়ে থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে রয়েছে মোখা। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারাও নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিয়ে বুলেটিন প্রকাশ করছেন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, যে কোনো ঘূর্ণিঝড়ই যত বেশি সময় ধরে জলভাগের ওপরে অবস্থান করে, তত তার শক্তি এবং ধ্বংসক্ষমতা বেশি হয়। সমুদ্র থেকেই যাবতীয় শক্তি সঞ্চয় করে সে। মোখার ক্ষেত্রেও তাই হচ্ছে। ঘূর্ণিঝড় ‘মোখা’য় জনগণের জানমালের ক্ষতি যাতে সর্বনিম্ন পর্যায়ে থাকে সে লক্ষ্যে সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার প্রশাসন বৃহস্পতিবার থেকেই জনগণকে সতর্ক করছে।

এ ছাড়া নির্ধারিত আশ্রয়কেন্দ্রের পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজসহ বিভিন্ন স্থাপনায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জনগণকে সেখানে নিয়ে আসা এবং তাদের খাবার-পানীয়ের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রস্তুত আছে মেডিকেল টিম। বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক তৈরি আছেন। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব কাজ তদারকি করছে। ২১টি টিম ১৭ মে পর্যন্ত দিনরাত ২৪ ঘণ্টা মন্ত্রণালয়ে অবস্থান করে এই কাজ চালিয়ে যাবে। এর অংশ হিসাবে শুক্রবারও খোলা ছিল মন্ত্রণালয়। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় যথারীতি সেনাবাহিনী, নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসও মাঠে আছে।

এ ছাড়া পানিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে। বিশেষ করে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ করে পাকা ধানসহ অন্যান্য ফসল কাটা ও তুলে আনার ব্যবস্থা নিয়েছেন। তবে বরাবরের মতোই উপকূলীয় জেলাগুলোতে বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে। এ অবস্থায় দেশের তিন বন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর মোংলা সমুদ্রবন্দরে আগের দেওয়া ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত বহাল আছে।

শুক্রবার রাত ৯টায় আবহাওয়া অধিদপ্তর বিশেষ বার্তায় এ ঘোষণা দিয়েছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত