আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বাংলাদেশর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত ভিয়েতনাম

বাংলাদেশর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত ভিয়েতনাম

মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। গতকাল রোববার ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় সম্পর্ককে সমন্বিত অংশীদারিত্বে উন্নীত করতে ঢাকার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রায় ছয় বছর পর ঢাকা ও হ্যানয়ের মধ্যে দ্বিতীয় এফওসি হয়। ঢাকার পক্ষে বৈঠ‌কে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ৯ সদস্যের হ্যানয়ের পক্ষে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী দু হাং ভিয়েত নেতৃত্ব দেন।

বৈঠকে উভয় দেশ এফটিএর সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। চলতি বছর ঢাকায় যৌথ বাণিজ্য কমিশনের সভা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা পর্যালোচনার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এ সময় সহযোগিতা বাড়ানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা। এ ছাড়া বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন ও সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, আইসিটি ও টেলিযোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করে দুই দেশ। দ্বিপক্ষীয় সহযোগিতার বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের লাভজনক প্রণোদনা ও বিভিন্ন সুবিধা তুলে ধরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভিয়েতনামকে এদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় ও আসিয়ানে সক্রিয় ভূমিকা পালনে ভিয়েতনামকে অনুরোধ জানান। বৈঠকে তৃতীয় এফওসি ভিয়েতনামে হওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত