আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মহান বিজয়ের কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ

মহান বিজয়ের কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ

বিজয়ের ৪৪ বছর পূর্তিতে জাতীয়
প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর
কুচকাওয়াজে সালাম গ্রহণ করছেন
রাষ্ট্রপতি। বুধবার সকালে
শেরেবাংলা নগরে অবস্থিত প্যারেড
গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজে
মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সশস্ত্র
বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী, বিভিন্ন শাখা ও সরকারের
বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য
জানানো হয়।
এ বছর প্রথমবারের মত কুচকাওয়াজে
বাংলাদেশ সেনাবাহিনীর একটি
নারী কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে
সালাম জানায়। গতবারের ন্যায়
এবারের কুচকাওয়াজেও অধিনায়ক
ছিলেন নবম পদাতিক ডিভিশনের
জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-
জামান। বাংলাদেশ টেলিভিশন
জাতীয় প্যারেড ময়দান থেকে এ
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি
জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং
তিন বাহিনীর প্রধানরা তাকে
স্বাগত জানান।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক
উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়,
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ
এরশাদ, প্রধান বিচারপতি এস কে
সিনহা, বিরোধী দলীয় নেতা রওশন
এরশাদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য,
সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিদেশি
রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিরা এ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরো
ছিলেন, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা
হোসেন পুতুল ও শেখ রেহানার ছেলে
রেদওয়ান সিদ্দিকী ববি।

শেয়ার করুন

পাঠকের মতামত