আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ

কাতারের দোহায় ২৩-২৫ মে ব্লুমবার্গ-এর সহায়তায় 'তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম: একটি নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প' শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফোরামে যোগদান করবেন। তাঁর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল সোমবার বিকেলে দোহার উদ্দেশ্যে রওনা হবে। এই ফোরামে অন্যান্যদের মধ্যে রুয়ান্ডা, হাঙ্গেরি, জর্জিয়া, ঘানা, প্যারাগুয়ে ও ইরাকের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতার ইকোনমিক ফোরামে ৯টি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের উপর আলোকপাত করা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে- জ্বালানি নিরাপত্তা; প্রযুক্তি ও উদ্ভাবন; পরিবর্তিত বাজারব্যবস্থা; স্বাস্থ্যখাতে উদ্ভাবন; জলবায়ু অর্থায়ন; বাণিজ্য কৌশল ও ব্যবস্থা; চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি; ডিজিটাল বিশ্বে ক্রীড়া এবং বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎ। এসব বিষয়ে বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আলোচনায় অংশ নেবেন বলে আয়োজকদের সূত্রে জানা যায়।

তিনি জানান, ২৩ মে সকালে প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করবেন। এই অধিবেশনে কাতারের আমির বক্তব্য প্রদান করবেন বলে ধারণা করা যাচ্ছে। এরপর প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সমাবেশে যোগদান করবেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। একই দিনে দুপুরে কাতারের জ্বালানী প্রতিমন্ত্রী এবং সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন রাতে প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের নৈশভোজে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৪ মে সকালে ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। একইদিন কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় গত মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠকের ধারাবাহিকতায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা যাচ্ছে। এরপর প্রধানমন্ত্রী কাতার ফাউন্ডেশনের আওতাধীন অসাজ একাডেমি নামক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত একটি বিদ্যালয় পরিদর্শন করবেন। উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘের আওতায় বাংলাদেশ ও কাতার প্রায় প্রতি বছর একযোগে অটিজম সচেতনতার বিষয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকে।

ড. মোমেন বলেন, এ বছর তিন মাসের মধ্যে কাতারে প্রধানমন্ত্রীর দুই দফা সফর আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতির পাশাপাশি ভাতৃপ্রতিম কাতারের সঙ্গে বাংলাদেশের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বাক্ষর বহন করে। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী; প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা; প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। ২৪ মে রাতেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত