আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত

নেত্রকোনার কেন্দুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষমূলক পোস্ট করার দায়ে এক সহকারী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার পাইকুরা ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ।

মিজানুর রহমান পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুরুয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, গত রবিবার (২১ মে) তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট করেন তিনি। তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আগে শেখ হাসিনার পতন, পরে জাতীয় নির্বাচন। এই আপত্তিকর স্ট্যাটাস দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতারাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।’

এ ব্যাপারে গত মঙ্গলবার (২৩ মে) বিকেলে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজুর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে এক জরুরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট তার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন, যা শিক্ষক হিসেবে তিনি করতে পারেন না, এটা বড় ধরনের ষড়যন্ত্রের নীলনকশার সমান। তারই পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে ভিকটিম সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, মিজানুর রহমান গত মঙ্গলবার (২১ মে) তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষমূলক পোস্ট করায় স্থানীয় আওয়ামী লীগ নেতারাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আজ বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি বৈঠকে বসে। তার কর্মকাণ্ডের বিষয়ে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণ করে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাকে পত্র মারফত বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।

অপরদিকে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু জানান, বেশ কিছুদিন যাবৎ তিনি সরকারি কর্মকাণ্ডে নেগেটিভ মন্তব্য করছেন বলে শুনেছি। এবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন তা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। আমরা মঙ্গলবার (২৩ মে) বিকেলে ম্যানেজিং কমিটি ও শিক্ষকমণ্ডলীর সঙ্গে আলোচনা করে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শিক্ষক হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ রকম গর্হিত কর্মকাণ্ড করতে পারেন না, যা বেসরকারি শিক্ষকের বিধিমালার পরিপন্থী।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান মুটেফোনে জানান, এটা আমার মনের অজান্তে হয়ে গেছে, বিষয়টি নিয়ে খুব বিপাকে আছি। এই সময়ে তার আইডিটা হ্যাক হয়েছিল বলেও দাবি করেন তিনি। ভিপি নুরুল হক নুরুর দল ‘গণ অধিকার পরিষদ’-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলেও জানান তিনি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত