আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পুলিশের ওপর হামলা : বিএনপির ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলা : বিএনপির ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, সংঘর্ষ ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। দুই মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া। তিনি ঢাকা বলেন, মঙ্গলবার (২৩ মে) বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। একটি পুলিশের ওপর হামলা ও আরেকটি নাশকতার মামলা। দুই মামলায় বিএনপির ৫২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আরও অনেককে আসামি করা হয়েছে।


ওসি বলেন, দুই মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারদের তিন দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য মামলায় পরবর্তী সময়ে রিমান্ড চাওয়া হবে।

এর আগে, গতকাল (মঙ্গলবার) রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিএনপির একটি পূর্ব নির্ধারিত পদযাত্রা ছিল। বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। খুব শান্তিপূর্ণভাবে তারা পদযাত্রা শুরু করেছিলেন। এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার লোক অংশ নিয়েছিলেন। সামনের সারিতে যেসব নেতা-কর্মীরা ছিলেন তারা খুব ভালো আচরণ করেছেন। সায়েন্স ল্যাব পর্যন্ত এসে তাদের যা করার কথা ছিল তাই করেছেন। সব সিনিয়র লিডাররা চলে গেছেন।

তিনি বলেন, পদযাত্রা শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এর মধ্যেই তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেও পুরোপুরি জ্বালিয়ে দিতে ব্যর্থ হয়। পরে বাসের গ্লাস ভেঙেছে। এই সংঘর্ষে আমাদের ১২/১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা না করলেও পারত। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত