আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পরিশোধের সক্ষমতা আছে বলেই ঋণ দিয়েছে আইএমএফ: প্রধানমন্ত্রী

পরিশোধের সক্ষমতা আছে বলেই ঋণ দিয়েছে আইএমএফ: প্রধানমন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে বলেই আইএমএফ‌ বাংলাদেশকে ঋণ দিয়েছে। বুধবার (২৪ মে) কাতারে সফররত প্রধানমন্ত্রী ইকোনমিক ফোরামে যোগ দিয়ে একথা বলেন।

ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি চলছে। জিডিপি লক্ষ্য অর্জনের জন্য আইএমএফ’র ঋণ নিচ্ছি আমরা। একটা কথা হচ্ছে, আইএমএফ তাদেরকেই লোন দেয় যারা পরিশোধ করতে পারবে। বাংলাদেশ এই ঋণ কাজে লাগাতে পারবে। পরিশোধও করতে পারবে।

ব্লুমবার্গ আয়োজিত কাতার ইকোনমিক ফোরামে শেখ হাসিনা বলেন, আমাদের অগ্রগতির জন্য ঋণ নিতেও সক্ষম পাশাপাশি আমরা তা ফেরত দিতেও সক্ষম।

বাংলাদেশে কীভাবে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে; এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে। জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বলেও জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী আরও বলেন, এক সময় বাংলাদেশে নির্বাচন ছিল ‘জাস্ট এ গেম’। আমরা রিফিউজি ছিলাম। ৮১’তে আমরা ফিরলাম। তখন থেকে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম শুরু করি। আমাদের চেষ্টা ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সেটা আমরা করেছি।

যেসব দেশ আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের প্রথম কিস্তি পেয়েছে। এ কিস্তির পরিমাণ ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার।

ঋণের বাকি অর্থ পাওয়া যাবে তিন বছরে অর্থাৎ ছয়টি সমান কিস্তিতে ৩৬ মাসে। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে এ বছরের ডিসেম্বরে আর শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। এসব কিস্তির পরিমাণ ৭০ কোটি ৪০ লাখ ডলার করে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত