আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জেদ্দা পৌঁছেছেন সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা

জেদ্দা পৌঁছেছেন সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা

জেদ্দা পৌঁছেছেন সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। এই ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু করলো সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন। বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে গেছে সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইট।

রাতে আশকোনা হজ ক্যাম্পে সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মো. রেয়াদাদ হোসেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশি হজ যাত্রীদের দ্রুত ভিসা প্রদানের জন্য দূতাবাসের কর্মীরা আন্তরিকভাবে কাজ করছে। একই সময়ে প্রবাসী কর্মীদের ভিসার বিষয়টিও নিরবচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সুসম্পর্কের কারণে কারণে হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে। বাংলাদেশিরা সৌদি ইমিগ্রেশন বাংলাদেশেই করছেন, সেখানে নেমে তাদের কোনো অপেক্ষা করতে হচ্ছে না।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, অতীতের চেয়ে বর্তমানে হজ ব্যবস্থাপন আরও অনেক বেশি সুন্দর হয়েছে। সৌদি সরকারের সহায়তার কারণে ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় হজযাত্রীদের কষ্ট লাঘব হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গেল শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহণ করবে বিমান। বাকী হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত