আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ছাত্রীর সাথে দৈহিক সম্পর্কের ভিডিও: পান্না মাস্টারের ১০ বছর জেল

ছাত্রীর সাথে দৈহিক সম্পর্কের ভিডিও: পান্না মাস্টারের ১০ বছর জেল

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের
মামলায় কুষ্টিয়ায় আলোচিত স্কুল
শিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্না
মাস্টারকে ১০ বছর কারাদণ্ড
দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার
দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট মাহমুদা বেগমের
আদালত তাকে ১০ বছর কারাদণ্ডের
পাশাপাশি দেড় লাখ টাকা
জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের
কারাদণ্ড দেন।
একই মামলায় অন্য তিন অভিযুক্তকে
বেকসুর খালাস দিয়েছেন আদালত। ৫
আসামির মধ্যে একজন আগেই মারা
গেছেন।
আদালতে সরকারি পক্ষের আইনজীবী
অতিরিক্ত পিপি এএসএম
আসাদুজ্জামান মামুন জানান,
কুষ্টিয়া শহরতলির আদর্শ মাধ্যমিক
বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল
উদ্দিন ওরফে পান্না মাস্টার একই
বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে
প্রাইভেট পড়ানোর নামে প্রতারণা
করে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য
করে। একই সাথে শারীরিক সম্পর্কের
দৃশ্য গোপনে ভিডিও করে নিজের
ল্যাপটপে সংরক্ষণ করে। পরে এসব
ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে
দিনের পর দিন ছাত্রীদের সাথে
শারীরিক সম্পর্ক করেন।
তিনি জানান, ২০১৩ সালের
এপ্রিলে কয়েকজন ছাত্রী বিষয়টি
বাড়িতে অভিভাবকদের জানান।
এরপর বিষয়টি নিয়ে কুষ্টিয়ায় ব্যাপক
আলোচনা চলে। পান্না মাস্টারের
ল্যাপটপে সংরক্ষিত এসব ভিডিও
ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
আন্দোলনের মুখে পুলিশ পান্না
মাস্টারের ল্যাপটপ জব্দ করে। পরে
পুলিশ বাদি হয়ে ২০১৩ সালের ৭
জুলাই কুষ্টিয়া মডেল থানায় মামলা
করে। মামলায় পান্না মাস্টারসহ
৫জনকে আসামি করা হয়। মামলার অন্য
আসামিরা হলেন- প্রকৌশলী
আলিমুজ্জামান টুটুল, মনিরুল ইসলাম
মনো, আওলাদ হোসেন ও শরিফুল
ইসলাম সজল।
আসাদুজ্জামান মামুন জানান,
দীর্ঘদিন মামলার শুনানির পর
বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক
রায় ঘোষণা করেন। রায়ে পান্না
মাস্টারকে দুটি ধারায় ৫ বছর করে ১০
বছরে জেল ও দেড় লাখ টাকা
জরিমানা করা করা হয়। আনাদায়ে
তাকে আরও ৬ মাসের জেল
দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আদালত প্রকৌশলী
আলিমুজ্জামান টুটুল, মনিরুল ইসলাম
মনো ও আওলাদ হোসেনকে বেকসুর
খালাস দেন। আরেক আসামি
প্রকৌশলী শরিফুল ইসলাম সজল বছর
খানেক আগে মারা গেছেন।
পুলিশ জানায়, ঘটনার পর পান্না
মাষ্টার পালিয়ে যান। পরে ঢাকা
থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরপর থেকে তিনি জেলে আছেন।
পান্না মাস্টার সদর উপজেলার
হরিপুর গ্রামের তসলিম উদ্দিনের
ছেলে।

শেয়ার করুন

পাঠকের মতামত