আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে বুধবার বিকেল পাঁচটায়। এটি বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে সংসদ ভবনে বিকেল চারটায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করা হবে।

এ অধিবেশনেই আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫২তম বাজেট। বর্তমান সরকারের পঞ্চম এবং আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালেরও পঞ্চম বাজেট। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তিনটি মেয়াদের ১৫তম বাজেট। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত প্রতি বছর ২৯ বা ৩০ জুন বাজেট পাস হলেও এবার ২৫ জুনেই বাজেট পাস হতে পারে। কারণ, এ বছর জুনের শেষ সপ্তাহে ঈদুল আজহার ছুটি পড়তে যাচ্ছে।

বুধবার কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক বাজেট ও মুল বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ এবং বাজেট পাসের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। স্পিকার নিজেই কার্যউপদেষ্টা কমিটির সভাপতি এবং সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাসহ সিনিয়র সদস্যরা কমিটির সদস্য।

সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব পাসের পরেই মূলতবী হয়ে যাবে। চলতি সংসদের সদস্য ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ শোক প্রস্তাব গ্রহণ করা হবে। গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থানে মারা যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। জানা যায়, মূল্যস্ফীতির চাপসহ নানা চ্যালেঞ্জের মধ্যে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ব্যয়ের জন্য রাজস্ব আয় থেকে আসবে ৫ লাখ কোটি টাকা। বাকি টাকা স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ আগামী অর্থবছরে বাজেট প্রণয়নের ক্ষেত্রে আটটি প্রধান চ্যালেঞ্জ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ; তেল, গ্যাস ও সারের বিপুল ভর্তুকি প্রদান, রাজস্ব আহরণ বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর মতো বিষয়গুলোকে মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত