আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মসজিদে হামলার দায় স্বীকার করলো নৌবাহিনীর ২ সদস্য

মসজিদে হামলার দায় স্বীকার করলো নৌবাহিনীর ২ সদস্য

চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায়
দু’টি মসজিদে বোমা হামলার দায় স্বীকার
করেছে ওই বাহিনীর আটককৃত দুই সদস্য।
শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় বিএনএস ঈশা
খাঁ ঘাঁটি ও নৌবাহিনীর হাসপাতাল এলাকায় এ
বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই
মুসল্লিরা আটক করে নৌবাহিনীর দুই সদস্যকে।
তারা হলেন- নৌবাহিনীর ব্যাটম্যান রমজান ও বলপিকার
মান্নান। বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর)
জাহেদুল ইসলাম।
তিনি জানান, ব্যাটম্যান রমজানের গ্রামের বাড়ি
দিনাজপুরে। সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
থেকে পাস করে এক বছর আগে
নৌবাহিনীতে যোগ দেয়। এছাড়া বলপিকার
মান্নানের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সে ছয় মাস
আগে নৌবাহিনীতে যোগ দিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জনই হামলার সঙ্গে
জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কি
কারণে তারা হামলা চালিয়েছে তা এখনো জানা
যায়নি। সেই সাথে তারা কোনো সংগঠনের
সঙ্গে জড়িত আছে কি না আরো বিস্তারিত
জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এমনটাই
জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে জাহেদুল ইসলাম আগেই
বাংলামেইলকে বলেছিলেন, ‘নৌবাহিনীর সংরক্ষিত
এলাকায় দুটি মসজিদ রয়েছে। একটি ঈশা খাঁ ঘাঁটির
কাছে, আরেকটা হাসপাতালের কাছে। দুটো
মসজিদের ভেতরেই বোমা বিস্ফোরণ
ঘটেছে। বেশকিছু বোমা অবিস্ফোরিত
অবস্থায় বাইরে পাওয়া গেছে। ছয়জন মুসল্লি
আহত। তারা সবাই নৌবাহিনীর বেসামরিক কর্মকর্তা।’
তিনি জানান, ঈশা খাঁ ঘাঁটির মসজিদে দু’টি এবং নৌবাহিনীর
হাসপাতাল এলাকার মসজিদে একটি বোমা
বিস্ফোরিত হয়েছে।
তবে নৌবাহিনীর কর্মকর্তারা এ বিষয়ে
কোনো তথ্য প্রকাশ করছেন না। এমনকি
ঘটনাস্থলে সাংবাদিক যাওয়ার চেষ্টা করলে
তাদেরকে আটকিয়ে দেয়া হয়। কেড়ে
নেয়ার চেষ্টা করা হয় তাদের সঙ্গে থাকা
ক্যামেরাও। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও
সেখানে প্রবেশ করতে পারেননি। পুলিশের
বিশেষ বাহিনী এবং র্যাব ওই এলাকাটি ঘিরে
রেখেছে। বর্তমানে সেখানে আলামত
সংগ্রহের কাজ চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত